শুক্রবার ● ৪ মে ২০১৮
প্রথম পাতা » দিনাজপুর » হ-য-ব-র-ল দেখে অনুষ্ঠানে যোগ না দিয়ে ফিরে গেলেন : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী
হ-য-ব-র-ল দেখে অনুষ্ঠানে যোগ না দিয়ে ফিরে গেলেন : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: (২১ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪০মি.) হ-য-ব-র-ল ও জনসমাগম না হওয়ায় দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিঃ শ্রমিক কর্মচারী এমপ্লয়ীজ ইউনিয়ন আয়োজিত মে’ দিবসের অনুষ্ঠানে যোগদান না করেই ফিরে গেলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। আজ শুক্রবার বিকেল ৪টায় খনির প্রধান ফটকে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিঃ শ্রমিক কর্মচারী এমপ্লয়ীজ ইউনিয়ন কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানটি এ কারণে ভন্ডুল হয়ে যায়। পূর্ব ঘোষনা অনুযায়ী বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেয়ার কথা। তবে তার সফরসঙ্গী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে তিনি বিকেল ৪টার দিকে অনুষ্ঠান স্থলে এসে দেখেন সেখানকার সবগুলো আসনই ফাঁকা ও হ-য-ব-র-ল। ডেকোরেটর ও সাউন্ড সিষ্টেমের কর্মচারী এবং শ্রমিক ইউনিয়নের কয়েকজন কর্মকর্তা মঞ্চ সজ্জায় ব্যস্ত। এমন পরিস্থিতিতে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে অনুষ্টান স্থল ত্যাগ করে চলে যান। এ ঘটনায় শ্রমিক কর্মচারী, খনি কর্মকর্তা ও এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ব্যাপারে আয়োজক সংগঠন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিঃ শ্রমিক কর্মচারী এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম স্বাধীন বলেন, প্রাকৃতিক দূর্যোগের কারণে সময়মত অনুষ্ঠান শুরু করা সম্ভব হয়নি। এ জন্য আমরা দূঃখিত। তবে সকল পক্ষের সহযোগীতা পেলে অনুষ্ঠানটি সফল করা সম্ভব ছিলো। এ রিপোর্ট লেখা বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মঞ্চে ও স্টেজে কোন অতিথি ছিলোনা।





নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড
পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২
পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন
মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ
মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ
পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন