শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৫ মে ২০১৮
প্রথম পাতা » করোনা আপডেট » নানা সমস্যায় জর্জরিত হরিণাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালটি
প্রথম পাতা » করোনা আপডেট » নানা সমস্যায় জর্জরিত হরিণাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালটি
শনিবার ● ৫ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নানা সমস্যায় জর্জরিত হরিণাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালটি

---ঝিনাইদহ প্রতিনিধি :: (২২ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৯মি.) ডাক্তার নেই। কর্মচারী সংকট। পাওয়া যায় না রোগীর ওষুধ। সর্ব ক্ষেত্রে নেই নেই দশা ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। ৩০ জন ডাক্তারের মধ্যে আছে মাত্র ৬ জন। এ ভাবে কি জোড়াতালি দিয়ে হাসপাতাল চলে? চিকিৎসা নিতে আসা রোগীরা অহরহ এমন প্রশ্ন করলেও কোন সমাধান নেই। খোঁজ নিয়ে জানা গেছে ১৩ বছর আগে ২০০৫ সালের ১৭ মে চিকিৎসা সেবার মান বৃদ্ধির জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। কাগজ কলমেই স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত হয়েছে, কিন্তু পরিপূর্ণ সুযোগ সুবিধার বিন্দুমাত্র ছোয়া লাগেনি। হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ৩০ জন ডাক্তারের পদ থাকলেও কর্মরত মাত্র ৬ জন চিকিৎসক। ১০ জন কনসালটেন্ট ডাক্তারের স্থলে কর্মরত আছেন মাত্র ১ জন। উপজেলার প্রায় ৪ লাখ মানুষের চিকিৎসার জন্য ৬ জন চিকিৎসক বড়ই অপ্রতুল। হিসেব মতে ৬৬ হাজার মানুষের জন্য মাত্র একজন করে চিকিৎসক নিয়োজিত। এছাড়াও হাসপাতালটির গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সহকারীর ২৯টি পদের বিপরীতে ২১ জন কর্মরত থাকলেও এর মধ্যে ৬ জন এস.আই.টি কোর্সে ঝিনাইদহে অধ্যয়নরত। ৫ জন পরিচ্ছন্নতা কর্মীর মধ্যে কর্মরত আছে মাত্র ২ জন। ফলে প্রতিনিয়তই উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। হাসপাতালটিতে রয়েছে অবকাঠামোগত সমস্যা। হাসপাতালটির সীমানা প্রাচীর ভাঙ্গা থাকায় অরক্ষিত হয়ে পড়েছে নিরাপত্তা। সামান্য বৃষ্টিতেই তলিযে যায় হাসপাতাল চত্ত্বর। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে এখানে সৃিষ্ট হয় জলাবদ্ধতা। এর পরও রয়েছে হাসপাতাল চত্ত্বরে সাধারণ মানুষের গরু ছাগল চরানো ও বখাটের উপদ্রব। নানা সমস্যায় জর্জরিত হাসপাতালটি এখন নিজেই রোগী। বিষয়টি নিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জামিনুর রশিদ জানান, ডাক্তার সংকটসহ বিভিন্ন সমস্যার বিষয়ে বার বার উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও ফল হয় না। মাঝে মাঝে কিছু চিকিৎসক দেওয়া হলেও কিছু দিন যেতে না যেতেই মফস্বল এলাকা হওয়ার কারণে তারাও তদবির করে বদলী হয়ে চলে যায় অন্যত্র।





করোনা আপডেট এর আরও খবর

বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ
কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি
সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক
আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ
গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম
ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা
রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত
চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে
সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)