শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৭ মে ২০১৮
প্রথম পাতা » কৃষি » শৈলকুপায় থৈ থৈ পানিতে চাষীর স্বপ্ন ভাসছে
প্রথম পাতা » কৃষি » শৈলকুপায় থৈ থৈ পানিতে চাষীর স্বপ্ন ভাসছে
সোমবার ● ৭ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শৈলকুপায় থৈ থৈ পানিতে চাষীর স্বপ্ন ভাসছে

---ঝিনাইদহ প্রতিনিধি :: (২৪ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২০মি.) ঝিনাইদহের শৈলকুপা পানি উন্নয়ন বোর্ড (পাউবো’র) উদাসিনতায় ডুবে গেছে পৌর এলাকার ৬ গ্রামের প্রায় এক’শ একর ফসলি জমি। গত কয়েকদিনের প্রবল বর্ষনে পৌর এলাকার সাতগাছি, হাজামপাড়া, শিক্ষকপাড়া, আদর্শপাড়া, বাজারপাড়া ও মালিপাড়াসহ ৬ গ্রামের ফসলি জমিতে এখন থৈ থৈ পানি। ডুবে গেছে বোরো মৌসুমের মাঠভরা পাকা ধান। এলাকার কৃষকরা এ বছর বড় ধরনের ক্ষতির সম্মুখিন হয়েছে। সংস্কারের অভাবে অচল হয়ে পড়া পাউবোর ড্রেনেজ খালটি এখন অত্র এলাকার কৃষকের দু:খ। উপরোন্ত প্রভাবশালীদের দখল দূষণে বন্ধপ্রায় শিক্ষকপাড়া থেকে উপজেলা মোড় হয়ে কুমার নদ পর্যন্ত প্রধান এ ড্রেনেজ খালটি। পৌর মেয়র কাজী আশরাফুল আজম জানান, দখলদাররা যত প্রভাবশালী হোক পৌরবাসী ও এলাকার কৃষকের স্বার্থে খাল পুন:ধার করে পানি নিস্কাশন ব্যবস্থা তরান্বিত করা হবে। তাছাড়া উক্ত খালটি ভরাট ও দখল করে যারা পানি নিস্কাশনে বাধাগ্রস্থ করছে পাউবো’র উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সরেজমিনে জানা গেছে, শৈলকুপা পৌরসভা প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই সাতগাছি, হাজামপাড়া, শিক্ষকপাড়া, আদর্শপাড়া, বাজারপাড়া ও মালিপাড়াসহ ৬ টি গ্রাম এলাকার শত শত কৃষকের আবাদী ফসলের প্রায় ১শ একর আয়তনের মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা অপ্রতুল। একটু বৃষ্টি হলেই ফসলী মাঠসহ তলিয়ে যায় পাড়া মহল্লার রাস্তাঘাট, বাড়িঘর এমনকি চলাচল অনুপযোগি হয়ে পড়ে বাজারপাড়া, আদর্শপাড়া, শিক্ষকপাড়ার পুরো এলাকাটি। এসব এলাকার পানি বের হওয়ার পাউবোর প্রধান ড্রেনেজ খালটি শুরু থেকেই যেন অভিভাবকহীন। বর্তমানে ওয়াবদাগেটের সামনে প্রভাবশালী এক ঠিকাদার তার ব্যক্তিগত স্বার্থে নামমাত্র পাইপ দিয়ে অবৈধভাবে সরকারি জায়গা দখল করায় সবচেয়ে বেশি পানি নামতে বাধাগ্রস্থ হয়। এছাড়াও মুক্তিযোদ্ধা গোলচত্বরসহ শিক্ষকপাড়া-আদর্শপাড়ার ভিতর দিয়ে খালের দুই পাশের অনেকেই দখলদারিত্ব করে খালটি ভরাট করে ফেলেছে। সংস্কারের অভাবে পড়ে থাকা দীর্ঘদিন এ খালটি যেন ক্রমেই সরু নালায় পরিনত হচ্ছে। গত কয়েকদিনের বৃষ্টির পানি বের না হওয়ায় ডুবে গেছে বহু কৃষকের পাকা বোরোধানসহ আগাম বীজতলা। নষ্ট হয়েছে অত্র এলাকার কাচা-পাকা রাস্তাঘাট, দেখা দিয়েছে পানি বাহিত রোগের প্রাদুর্ভাব। থৈ থৈ পানিতে ভাসছে বোরো চাষীদের সোনালী স্বপ্ন।

এ ব্যাপারে ঝিনাইদহ পাউবোর নির্বাহী কর্মকর্তা সরোয়ার জাহান সুজন বলেন, শৈলকুপা পৌর এলাকার মধ্যে অবস্থিত জনগুরুত্বপূর্ণ এ ড্রেনেজ খালটি সংস্কারের সর্বাত্বক চেষ্টা চালানো হচ্ছে। তাছাড়া স্থানীয় প্রভাবশালীদের দখল উচ্ছেদ করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।





কৃষি এর আরও খবর

দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)