শিরোনাম:
●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
রাঙামাটি, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৭ মে ২০১৮
প্রথম পাতা » কৃষি » চাটমোহরের চাষীরা বোরো ধান ঘরে তোলা নিয়ে শংকায়
প্রথম পাতা » কৃষি » চাটমোহরের চাষীরা বোরো ধান ঘরে তোলা নিয়ে শংকায়
সোমবার ● ৭ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরের চাষীরা বোরো ধান ঘরে তোলা নিয়ে শংকায়

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: (২৪ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২০মি.) পাবনার চাটমোহরের চাষীরা বোরো ধান ঘরে তোলা নিয়ে শংকায় দিন কাটাচ্ছেন। বেশ কিছু দিন যাবত প্রায়ই ঝড় বৃষ্টি হওয়ায় তাদের এ শংকা। ফলন বিপর্যয়ের আশংকা থাকলেও ইতোমধ্যে অপেক্ষাকৃত নিচু জমির আধাপাকা ধান কাটা শুরু করেছেন কৃষক। সরেজমিন চাটমোহরের বোয়াইলমারী এলাকার খলিশাগাড়ি বিলে চোখে পরে এমন দৃশ্য। এসময় কৃষকেরা তাদের শংকার কথা জানান।
উপজেলার ধানকুনিয়া গ্রামের বোরো ধান চাষী রেজাউল করিম জানান, ৬ বিঘা নিচু জমিতে বোরো ধানের চাষ করেছেন তিনি। বৃষ্টিতে জমির মধ্যে প্রায় এক ফুট পানি জমে গেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে ধান ডুবে যেতে পারে এ আশংকায় আধা পাকা ধান কেটে ফেলছেন তিনি। একই গ্রামের লিটন মন্ডল জানান, চলতি মৌসুমে দশ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছেন তিনি। এবছর চারার দাম বেশি থাকায় প্রতি বিঘা জমিতে প্রায় চার হাজার টাকার চারা লেগেছে। জমি চাষ মই বাবদ খরচ হয়েছে এক হাজার টাকা। রোপনে শ্রমিক খরচ হয়েছে ১ হাজার ৭শ টাকা। টিএসপি পটাশ ইউরিয়া সার বাবদ খরচ হয়েছে প্রায় ১ হাজার ৪’শ টাকা। আগাছা পরিষ্কারে প্রায় ১ হাজার ৫শ টাকা খরচ হয়েছে। বালাই নাশক বাবদ প্রায় ৩শ টাকা এবং ধান কাটতে বিঘা প্রতি শ্রমিককে দিতে হচ্ছে প্রায় ৩ হাজার ১শ টাকা। বাড়িতে ধান নিয়ে যেতে ৬’শ টাকার মত পরিবহন খরচ হচ্ছে। সব মিলিয়ে বিঘা প্রতি খরচ পরছে প্রায় ১৩ হাজার ৬শ টাকার মত। মাড়াই বাবদ মন প্রতি ২ কেজি করে ধান দিতে হচ্ছে। প্রতি বিঘা জমিতে গড়ে ২০ মন হারে ধান হচ্ছে। জমিতে পানি প্রয়োগ বাবদ ইঞ্জিন মালিককে চার ভাগের এক ভাগ ধান দিয়ে আসতে হচ্ছে জমি থেকেই। এক বিঘা জমি আবাদ করে কৃষক ১৪ মনের মত ধান পাচ্ছেন যার বর্তমান বাজার মূল্য ১২ হাজার টাকার মতো। প্রতি বিঘা জমিতে দেড় থেকে দুই হাজার টাকার খড় পাওয়া যাচ্ছে। ফলে বোরো আবাদ করে কৃষকের কোন লাভ থাকছে না। উপরন্ত যারা প্রতি বিঘা জমি ৬ থেকে ৭ হাজার টাকায় লীজ নিয়ে বোরো আবাদ করেছেন তাদের বিঘা প্রতি লোকসান যাচ্ছে এ ৬ থেকে ৭ হাজার টাকা। এ ছাড়া মোতালেব হোসেনসহ আরো কয়েকজন কৃষকেরর সাথে কথা বলে জানা গেছে চারার দাম বেশি ও ধান ফোলার সময় শিলা বৃষ্টি হওয়ায় বোরো আবাদ করে এ বছর তারা লাভ করতে পারছেন না।
চাটমোহরের সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, চলতি মৌসুমে চাটমোহরে প্রায় ৯ হাজার ২শ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। লক্ষ্য মাত্রা ছিল ৮ হাজার ৪শ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে ৮শ হেক্টর জমিতে অতিরিক্ত বোরো আবাদ হয়েছে। ধানের ফলন ও ভাল হচ্ছে। প্রাকৃতিক দূযোগ না হলে কৃষক লাভবান হবে আশা করছি।





কৃষি এর আরও খবর

দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)