সোমবার ● ৭ মে ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য বাঙ্গালী সংগঠন সমুহের ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচী স্থগিত
পার্বত্য বাঙ্গালী সংগঠন সমুহের ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচী স্থগিত
প্রেস বিজ্ঞপ্তি :: পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ওমর ফারুক সুজন অনলাইন গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আজ সোমবার ৭ মে থেকে ডাকা পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচী সংগঠন সমুহের দাবী স্থানীয় প্রশাসনের পূরনের আশ্বাসে অাজ (সোমবার ৭ মে-২০১৮) দুপুর ২ টার পর থেকে স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য যে, মাটিরাঙায় অপহৃত তিন বাঙ্গালীকে উদ্ধার,নানিয়ারচরে বাঙ্গালী গাড়িচালক সজিব হাওলাদার সহ-পাঁচজন উপজাতি হত্যাকারীদের গ্রেপ্তার এবং উপজাতি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ‘ইউপিডিএফ, পিসিজেএসএস’-কে নিষিদ্ধের দাবীতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদের হরতাল কর্মসূচী ঘোষণা করা হয়েছিল। পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে,গত ১৬ এপ্রিল ২০১৮ ইং,খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি নামক এলাকায় মাটিরাঙা উপজেলার তিন বাঙ্গালী ব্যাবসায়ীকে অনতিলম্ব নিঃশর্ত মুক্তি এবং রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলাস্থ নিরীহ বাঙ্গালী গাড়িচালক সজিব হাওলাদার সহ পাঁচজন উপজাতির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার পূর্বক বিচারের দাবীতে ও পার্বত্য অঞ্চল থেকে উপজাতি সকল সশস্ত্র সন্ত্রাসী সংগঠন (ইউপিডিএফ ও পিসিজেএসএস)কে নিষিদ্ধের দাবীতে এ হরতাল ৭ মে ২০১৮ ইং রোজ সোমবার থেকে ৮ মে ২০১৮ ইং ,রোজ মঙ্গলবার পর্যন্ত তিন পার্বত্য জেলায় (রাঙামাটি,খাগড়াছড়ি,বান্দারবান) পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ এবং পার্বত্য নাগরিক পরিষদ যৌথভাবে ৪৮ ঘণ্টার সম্পূর্ণ শান্তিপূর্ণ হরতাল কর্মসূচী ঘোষণা করে ছিলেন।
একর্মসূচীতে পূর্ণ সমর্থন জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন রাঙামাটি জেলা শাখা। পার্বত্য চট্টগ্রাম সন্ত্রাসমুক্ত করার লক্ষে জাতি ও দলমত নির্বিশেষে কর্মসূচীতে তিন পার্বত্য জেলার (রাঙামাটি,খাগড়াছড়ি,বান্দরবান)এর সকল স্তরের জনগণকে সর্বাত্মক এবং শান্তিপূর্ণভাবে পালন করায় সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূইঁয়া।





পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা
পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা