শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা
রাঙামাটি, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৮ মে ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর সিটি নির্বাচন স্থগিতে ক্ষুব্ধ প্রার্থী ও ভোটাররা
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর সিটি নির্বাচন স্থগিতে ক্ষুব্ধ প্রার্থী ও ভোটাররা
মঙ্গলবার ● ৮ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুর সিটি নির্বাচন স্থগিতে ক্ষুব্ধ প্রার্থী ও ভোটাররা

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৫ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০৪মি.) গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত হওয়ায় ক্ষুব্ধ প্রার্থী ও ভোটাররা। গত দুই সপ্তাহে প্রার্থীদের টানা প্রচারণায় নির্বাচনী আমেজ ছিল জমজমাট।

প্রচারণা যখন তুঙ্গে ঠিক সেই মুহূর্তে আদালত নির্বাচন স্থগিত করায় স্তব্ধ হয়ে যায় গোটা নগরী। নির্বাচন স্থগিতাদেশের পর থেকে মহানগরীতে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে।

নির্বাচন বন্ধ হওয়ার পর আদৌ নির্বাচন হবে কিনা? এমনটা ভেবে সংরক্ষিত মহিলা ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরা চরম হতাশায় ভুগছেন। অনেক প্রার্থী আগে থেকেই নির্বাচনী মাঠ গুছিয়ে রেখেছিলেন।

এরই মধ্যে তারা অনেক টাকাও খরচ করে ফেলেছেন। তাদের অনেকেই উপার্জনের জমানো টাকা খরচ করে, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও পরিচিতদের থেকে ধার-দেনা করে ঋণী হয়ে গেছেন। জয়ী হবেন এমন আশায় অনেকে নিজের মূল্যমান জিনিসপত্র ও জমি বিক্রি করে নির্বাচনে নেমেছেন।

নির্বাচন স্থগিতের বিষয়টি নিয়ে সিটির সর্বত্র চলছে আলোচনা সমালোচনা। পাশাপাশি স্থগিতাদেশ কী ধরনের প্রভাব ফেলবে, আপিলে কী হবে- তা নিয়েও বিশ্লেষণ চলছে।

৭ মে সোমবার সিটির বিভিন্ন হাটে-বাজারে-মার্কেটে, পাড়ায়-মহল্লায়, অলিতে-গলিতে, বাসা-বাড়ির সামনে লোকজনের জটলায় একটি বিষয়েই আলোচনা-সমালোচনা চলে, তা হল নির্বাচন স্থগিত। নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ সোহরাব উদ্দিন বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও তারা নির্বাচনে পরীক্ষা দিতে ভয় পায়। তাই বিজ্ঞ আদালতের একটি মীমাংসিত ইস্যু সামনে টেনে এনে নির্বাচনের শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে।

কাউন্সিলর প্রার্থীরা হতাশ : গাজীপুর সিটি নির্বাচন হাইকোর্টের আদেশে স্থগিত হওয়ায় মহানগরীর ২৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ নাসিমুল ইসলাম মনির বলেন, ‘ভোটগ্রহণের বাকি ছিল মাত্র ৮-৯ দিন। শুধু অপেক্ষায় ছিলাম ফসল ঘরে তোলার।

কিন্তু এ নির্বাচন আর অনুষ্ঠিত হবে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। এরই মধ্যে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে। আর্থিক ও মানসিকভাবে আমি চরম ক্ষতিগ্রস্ত।’





গাজিপুর এর আরও খবর

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন

আর্কাইভ