শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৯ মে ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট ছাত্রলীগের নতুন কমিটির নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট ছাত্রলীগের নতুন কমিটির নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ
বুধবার ● ৯ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েট ছাত্রলীগের নতুন কমিটির নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

---রাউজান প্রতিনিধি :: (২৬ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২৯ মি.) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম সাথে নবগঠিত চুয়েট ছাত্রলীগের সভাপতি সৈয়দ ইমাম বাকের ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সম্রাটসহ চুয়েট ছাত্রলীগের নেতা-কর্মীরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল (৮-মে) মঙ্গলবার দুপুরে ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

এ সময় নেতা-কর্মীরা চুয়েট ভাইস চ্যান্সেলরকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে নবগঠিত কমিটির নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্ত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম, ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক ও উপ-ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. জি.এম সাদিকুল ইসলাম।

এ সময় ১৯৫২, ১৯৫৪, ১৯৬৬, ১৯৬৯ ও ১৯৭১ সালে বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগের যে সকল বীর সৈনিক শহীদ হয়েছেন তাদের স্মরণ করে এক মিনিট নিরিবতা পালন করা হয়।

উল্লেখ্য, গত ৬ মে, তারিখে সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্র থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে যন্ত্রকৌশল বিভাগের ২০১১-২০১২ শিক্ষাবর্ষের ছাত্র সৈয়দ ইমাম বাকেরকে সভাপতি এবং তেল ও খনিজসম্পদ বিভাগের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের ছাত্র শাখাওয়াত হোসেন সম্রাটকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। বাংলাদেশ ছাত্রলীগের জেলা ইউনিটের সম-মর্যাদা পাওয়ার পর চুয়েট ছাত্রলীগের এটিই প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ সম্পাদক সম্বলিত কামিটি।





আর্কাইভ