শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৮ মে ২০১৮
প্রথম পাতা » অপরাধ » আদম ব্যবসায়ী সিজিল আহমদ সাহানকে গ্রেফতার করতে পারেনি পুলিশ
প্রথম পাতা » অপরাধ » আদম ব্যবসায়ী সিজিল আহমদ সাহানকে গ্রেফতার করতে পারেনি পুলিশ
শুক্রবার ● ১৮ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আদম ব্যবসায়ী সিজিল আহমদ সাহানকে গ্রেফতার করতে পারেনি পুলিশ

---বিশ্বনাথ প্রতিনিধি :: (৪ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৪মি.) সুনামগঞ্জের আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সিলেটের বিশ্বনাথের আদম ব্যবসায়ী সিজিল আহমদ সাহানকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। সে সিলেট জেলার বিশ্বনাথ থানার,দশঘর ইউনিয়নের ,চান্দভরাং গ্রামের আনজব আলীর ছেলে ও যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুলের ছোট ভাই সিজিল আহমেদ (সাহান) একজন প্রতারক আদম ব্যবসায়ী ও দালাল চক্রের সদস্য বলে জানান, স্টুডেন্ট ভিসায় বিদেশগামী প্রতারিত ছাত্ররা।

জানা যায়, যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুলের ছোট ভাই পরিচয়ে সিজিল আহমেদ (সাহান) সিলেটের কানিজ প্লাজা শপিংয়ের চতুর্থ তলায় এক্টেপ গ্লোবাল টাচ্ নামে ট্রাভেলস খুলে বিভিন্ন মাধ্যমে জাল ভিসা দিয়ে মানুষের কাছ থেকে প্রায় চল্লিশ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।

যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুল টাকা দেওয়ার কথা বলে এখনও প্রতারিত লোকজনের টাকা ফেরত দেয়নি। ওয়ারেনটভূক্ত আসামী সাহান সম্প্রতি সুনামগঞ্জের এক যুবকের সাথে প্রতারনা করে চরমভাবে ফেঁসে যায়। অবাক করার বিষয় হলো ও কেউ জানে না সিজিল আহমেদ (সাহান) কোন সিম ব্যবহার করে।

আরও জানা যায়, পলাতক ঐ আসামি নাকি কোরিয়াতে চলে গেছে আবার কেউ বলেন ভারতে কিংবা ঢাকায় আত্মগোপন করে আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক, একজন এডিশনাল এসপি’র কাছ থেকে জানা যায়, এই প্রতারক খুব চতুর। তবে একদিন না একদিন আইনের হাতে আজ না হয় কাল তাকে ধরা পরতেই হবে। পলাতক আসামী সিজিল আহমেদ (সাহান) সিলেট রোটারি ক্লাবের সদস্য। বিশেষ করে ছান্দভরাং গ্রামের ছোট বড় সবাইর কাছে বিনীত অনুরুধ গ্রামের সম্মান রক্ষার স্বার্থে এই প্রতারককে দেখা মাত্র যেন তাকে পুলিশে ধরিয়ে দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এমন আহবান জানিয়েছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই জন ছাত্রী। তবে ছাত্র ছাত্রীদেরকে স্টুডেন্ট ভিসা দিয়ে বিদেশে পাঠানোর নামে অনেকের সাথে প্রতারনা করে তাদেরকে পথে বসিয়ে দিয়েছে ঐ প্রতারক সাহান ।

গত ৫/১২/২০১৬ইং সুনামগঞ্জের আমলগ্রহনকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিগোসিয়েল ইন্সট্রুমেন্ট এ্যাক্টের ১৩৮ ধারা মতে ঐ প্রতারকের বিরুদ্ধে সিআর ১৬৯/২০১৬ ও সিআর ১৭০/২০১৬ নং মামলা দায়ের করেছেন জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের জয়সিদ্ধি গ্রামের মো. আব্দুল কাহারের পুত্র মো. আবু সুফিয়ান।

মামলার বিবরণে প্রকাশ,প্রতারক সিজিল আহমেদ (সাহান) বাদী আবু সুফিয়ানকে ইউক্রেন রাষ্ট্রে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে মোট ৯ লক্ষ ৬৮ হাজার টাকা গ্রহন করে। পরবর্তীতে বাদীকে বিদেশ পাঠাতে ব্যর্থ হয় ঐ প্রতারক।

পরে একপর্যায়ে বাদীর বাড়ীতে উপস্থিত হয়ে তাকে ব্র্যাক ব্যাংক এর এক্টেপ গ্লোবাল টাচ্ নামীয় ৬৩০৩২০২৩২৯১১৩০০১ নং হিসাব এর বিপরীতে চেক নং সিপিএ-৪৩৬৪২৬ এর মাধ্যমে ৪,৪৬,৫০০ টাকার একটি চেক,৩৬৫০০ টাকার একটি এবং ৪,৮৫,০০০ টাকার আরেকটি চেক বাদীর নামে প্রদান করে। বাদী চেক ৩টির টাকা নগদায়নের জন্য ডাচবাংলা ব্যাংক সুনামগঞ্জ শাখায় গত ১৬/১০/২০১৬ইং তারিখে জমা দিলে গত ১৮/১০/২০১৬ইং ব্যাংক কর্তৃপক্ষ আসামীর একাউন্টে অপর্যাপ্ত তহবিল উল্লেখ করত: আসামীর প্রদানকৃত চেক ২টি ডিজঅনার করেন।

বাদীপক্ষে আদালতে মামলা ২টি পরিচালনা করেন এডভোকেট মতিউর রহমান পীর। মামলা দুটির রায়ে বিজ্ঞ আদালত,পলাতক আসামী সিজিল আহমেদ (সাহান) কে ৬ মাস করে এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডাদেশ এর সাজা পরোয়ানা সংশ্লিষ্ট সিলেট ও বিশ্বনাথ থানায় প্রেরণ করা হয়েছে। এরপরও ঐ প্রতারক কে গ্রেফতার করতে পারছেনা পুলিশ।

তবে বিশ্বনাথ থানার ওসি মো. সামসুদ্দোহা পিপিএম বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামী যেই হউক না কেন আমরা তাকে গ্রেফতার করবই।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ