শনিবার ● ১৯ মে ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় যন্ত্র সংগীতে নান্দাইলের সৌরভ চন্দ্র সাহা পুরস্কৃত
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় যন্ত্র সংগীতে নান্দাইলের সৌরভ চন্দ্র সাহা পুরস্কৃত
নান্দাইল প্রতিনিধি :: (৫ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.৪৯মি.) ময়মনসিংহের নান্দাইলের সৌরভ চন্দ্র সাহা জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০১৮ যন্ত্র সংগীত বিভাগে তৃতীয় স্থান অর্জন করে পুরস্কৃত হয়েছে।
নান্দাইল পৌর এলাকার নান্দাইল বাজারের বাসিন্দা এবং নান্দাইলের সমুত্ত জাহান মহিলা কলেজের সহযোগী অধ্যাপক জ্যোতিস চন্দ্র সাহা রায় ও গৃহিনী কৃঞ্চ রাণী সাহা রায়ের একমাত্র ছেলে সৌরভ চন্দ্র সাহা রায় স্থানীয় আল-আজহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনির ছাত্র। জাতীয়ভাবে সৌরভের এ সফলতায় তার স্কুলের শিক্ষক ও সহপাঠী শিশু বন্ধুরা আনন্দে আত্মহারা।
উল্লেখ্য,গত মঙ্গলবার বিকালে রাজধানীর দোয়েল চত্বরে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত ‘জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০১৮ ‘ক’ বিভাগে চ্যাম্পিয়ন জান্নাতুন নূরের হাতে চ্যাম্পিয়ান পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান কথা সাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।





গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক