শনিবার ● ১৯ মে ২০১৮
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে রমজান উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা
ঝালকাঠিতে রমজান উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা
ঝালকাঠি :: (৫ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ৩.৫৭মি.) রমজান মাসে ঝালকাঠিতে বাজার স্থিতিশীল, খাদ্যে ভেজাল প্রতিরোধ, যানজট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে ব্যবসায়ি নেতৃবৃন্দ, পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ মে শনিবার সকালে ঝালকাঠি পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সাংবাদিক, ব্যবসায়ী, পরিবহণ মালিক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সভায় পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, ঝালকাঠি চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডস্ট্রিজ এর সভাপতি মাহাবুব হোসেন, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ ও সাংবাদিক মাহামুদুর রহমান পারভেজ প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গির আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহামুদ হাসান ও ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায়।
সভায় পবিত্র রমজান মাসে সার্বিক নিরাপত্তা ও পারিপার্শ্বিক পরিবেশ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।





ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ
ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার
ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা
ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান
ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠিতে জামায়াতের মেয়র পদে প্রার্থী ঘোষণা
ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ
ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২
ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা