শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৬ মে ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথের’র প্রতিকৃতি দানসহ মহাসংঘদান সম্পন্ন
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথের’র প্রতিকৃতি দানসহ মহাসংঘদান সম্পন্ন
শনিবার ● ২৬ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রামে মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথের’র প্রতিকৃতি দানসহ মহাসংঘদান সম্পন্ন

---চট্রগ্রাম প্রতিনিধি :: (১২ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩৪মি.) ধূমারপাড়া আনন্দ বিহার’র বর্ষীয়ান উপাসক প্রিয় রঞ্জন বড়ুয়া ও উপাসিকা রেনু প্রভা বড়ুয়া’র নিরোগ দীর্ঘজীবন কামনায় গৌতম বুদ্ধের শ্রাবক সংঘের অন্যতম লাভীশ্রেষ্ঠ অর্হৎ সীবলী স্থবির প্রতিবিম্ব দান, থাইল্যান্ডের অর্হৎ লুম্পো সোদ কান্দসারো মহমঙ্গলমুনি’র প্রতিকৃতি দান, মহামান্য মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভাণক বিশুদ্ধানন্দ মহাথের’র প্রতিকৃতি দান ও অষ্টপরিষ্কারসহ মহাসংঘদান আনুষ্ঠান গতকাল ২৫ মে ২০১৮ খ্রিস্টাব্দ ২৫৬২ বুদ্ধাব্দ শুক্রবার চট্রগ্রাম নগরীর আপন গার্ডেন কমিউনিটি সেন্টারে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ’র মহাসচিব ভদন্ত সুমিত্তানন্দ থের মহোদয়। ভদন্ত জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু ও দেবপ্রিয় বড়ুয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের। আশীর্বাণী প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক ভদন্ত জীবনানন্দ মহাথের। প্রধান জ্ঞাতির ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক ভদন্ত আনন্দমিত্র মহাথের। মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ’র যুগ্ম-মহাসচিব, চট্রগ্রাম বিশ্ব বিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান পদার্থবিজ্ঞানী প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। প্রধান ধর্মদেশক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথের। সম্মানিত ধর্মদেশক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব বোধিমিত্র মহাথের। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভদন্ত দেবানন্দ মহাথের, ভদন্ত ভদ্রিয় মহাথের, মহাসভা যুব’র সভাপতি অধ্যাপক উপানন্দ মহাথের, প্রচার সংঘ যব’র সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক সুমেধানন্দ মহাথের, প্রচার সংঘ- বোয়ালখালী শাখার সভাপতি ভদন্ত বিপস্সী মহাথের, ভদন্ত সুমনবংশ মহাথের ও ভদন্ত সংঘানন্দ থের।

পঞ্চশীল প্রার্থনা করেন প্রিয় রঞ্জন বড়ুয়া। স্বাগত ভাষণ বক্তব্য রাখেন ধূমারপাড়া আনন্দ বিহার পরিচালনা কমিটির সভাপতি ও শিক্ষাবিদ সমীরণ বিকাশ বড়ুয়া। ধর্মদেশনা ও শুভেচ্ছা বক্তব্যে অংশ নেন ভদন্ত দেববংশ থের, বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব’র সাধারণ সম্পাদক স্বপন কান্তি বড়ুয়া, পুলিন বিহারী বড়ুয়া, দিলীপ কুমার বড়ুয়া, রতন কুমার বড়ুয়া, ডা. অনিল কান্তি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব’র সহ-সভাপতি ডা. দিবাকর বড়ুয়া, তীর্থকন্ঠক ডা. সুবোধ মুৎসুদ্দি, দীপন কান্তি বড়ুয়া ও অধ্যাপক বিপ্লব বড়ুয়া। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক উৎফল বড়ুয়া। অনুষ্ঠানে সিলেট বৌদ্ধ বিহারে লাভীশ্রেষ্ঠ অর্হৎ সীবলী স্থবির প্রতিবিম্ব এবং চাহিদার ভিত্তিতে দেশের প্রতিটি বিহারে অর্হৎ মহামঙ্গলমুণি ও মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথের’র প্রতিকৃতি দান করেন। বক্তারা বলেন আয়োজন বুদ্ধ শাসন শ্রীবৃদ্ধি ও সুরক্ষায় অবদান রাখবে এবং বিস্মৃত মহাসংঘনায়ককে স্মৃতিপটে পূণ প্রতিষ্ঠার একটি প্রয়াস উল্লেখ করে উজ্জ্বল কান্তি বড়ুয়া’র সাফল্য কামনা করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)