শনিবার ● ২৬ মে ২০১৮
প্রথম পাতা » অপরাধ » লামায় ভ্রাম্যমান আদালতের ৮ ব্যবসায়ীকে জরিমানা
লামায় ভ্রাম্যমান আদালতের ৮ ব্যবসায়ীকে জরিমানা
লামা প্রতিনিধি :: (১২ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪৬মি.) লামা উপজেলার পৌরসভার লামা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আলোকে মোবাইল কোর্টের মাধ্যমে ৮ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
আজ শনিবার (২৬ মে) উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট নূর-এ জান্নাত রুমি মোবাইল কোর্ট পরিচালনা করে অতিরিক্ত দাম রাখা, মেয়াদ উত্তীর্ণ ও অপরিচ্ছন্ন পণ্য সামগ্রী বিক্রি এবং মূল্য তালিকা না টাঙানোর অভিযোগে ব্যবসায়ীদের জরিমানা করে শতর্ক করে দেন।
একই সময় লামা পৌরসভার কাউন্সিলর মো. জাকের হোসেনকে নিজ দোকানে পণ্য সামগ্রীর মূল্য তালিকা না টাঙানো এবং ভেজাল পণ্য সামগ্রী বিক্রির অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট এ নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর সাথে অপরিচ্ছন্ন মুরগি বিক্রি করায় ব্যবসায়ী সিদ্দিকুর রহমান (ডন)কে ২ হাজার,ভেজাল পণ্য বিক্রি এবং মূল্য তালিকা না ঝুলানোর কারণে ব্যবসায়ী পাঁচ কড়িকে ১ হাজার, মো. ইব্রাহিমকে ১ হাজার, জালাল উদ্দিনকে ১ হাজার, মো. সালাউদ্দিনকে ১ হাজার, অতিরিক্ত দাম রাখায় মাছ ব্যবসায়ী মো. আজাদকে ২ হাজার, পঁচা ও বাসীখাবার বিক্রির অভিযোগে চা দোকানদার মো. রফিকুলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করার সময় স্যানিটারি ইন্সপেক্টার মাধুবিলতা আসাম ও লামা থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)