শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
রাঙামাটি, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৭ মে ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বকেয়া পরিশোধের দাবীতে পোশাক শ্রমিকদের অনশন : অসুস্থ-৪
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বকেয়া পরিশোধের দাবীতে পোশাক শ্রমিকদের অনশন : অসুস্থ-৪
রবিবার ● ২৭ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে বকেয়া পরিশোধের দাবীতে পোশাক শ্রমিকদের অনশন : অসুস্থ-৪

---গাজিপুর জেলা প্রতিনিধি :: (১২ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫৫মি.) গাজীপুরের কালিয়াকৈরে এক পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ভাতাসহ শ্রম আইন অনুযায়ী সকল পাওনাদি পরিশোধের দাবীতে গত ৫দিন ধরে কারখানা গেইটে অনশন ও অবস্থান ধর্মঘট পালন করছে। এসময় তারা বিক্ষোভ করছে। আন্দোলনরত চার শ্রমিক ২৬ মে শনিবার অসুস্থ্য হয়ে পড়ে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকাস্থিত আয়মন টেক্সটাইল এন্ড হোসিয়ারী লিমিটেড কারখানার শ্রমিকদের বকেয়া বেতন ভাতা ১০ মে’র মধ্যে পরিশোধের কথা থাকলেও তা পরিশোধ করা হয়নি। এদিকে কারখানাকে রুগ্ন হিসেবে চিহ্নিত করে ২০মে এ কারখানাটিকে অনির্দিষ্টকালের জন্য (লে-অফ) বন্ধ ঘোষণা করে গেইটে নোটিশ টানিয়ে দেয় কর্তপক্ষ। এ খবর জানতে পেরে শ্রমিকদের মাঝে হতাশা ও অসন্তোষ দেখা দেয়। শ্রমিকরা তাদের পাওনাদি পরিশোধের দাবীতে প্রায় প্রতিদিনই কর্মবিরতি ও বিক্ষোভ করতে থাকে। শ্রমিক অসন্তোষ ও তাদের দাবীর প্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষ শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের তারিখ কয়েক দফা নির্ধারণ করলেও তাদের পাওনাদি পরিশোধ করেনি। সর্বশেষ গত ২১ মে শ্রমিকদের পাওনাদি পরিশোধের তারিখ নির্ধারণ করে কারখানা কর্তৃপক্ষ। কিন্তু নির্ধারিত এদিন কর্তৃপক্ষ কারখানার নিটিং ও ডাইং সেকশনের শ্রমিকদের আংশিক বেতন ভাতা পরিশোধ করে। তবে গার্মেন্টস সেকশনের শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করেনি। বেতন ভাতা না পেয়ে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠে। বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের বকেয়া বেতন ভাতাসহ শ্রম আইন অনুযায়ী সকল পাওনাদি পরিশোধের দাবীতে গত ২২ মে হতে প্রতিদিন কারখানা গেইটে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। আন্দোলনরতরা গত ৫দিন ধরে অনশন ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছে। শনিবার অনশন কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনরত চার শ্রমিক অসুস্থ্য পড়ে। এসময় তাদের সহকর্মীরা তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রেরণ করে। শনিবার বিকেল পর্যন্ত আন্দোলনরতরা কারখানা এলাকায় অবস্থান করছিল।

শিল্প পুলিশের ইন্সপেক্টর সেলিম রেজা জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। শ্রমিকদের দাবী দাওয়া নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বিজিএমইএ ও শ্রমিক প্রতিনিধিরা আলোচনা করছে। শীঘ্রই উদ্ভুত পরিস্থিতির সমাধান হবে বলে আশা করা যাচ্ছে।





গাজিপুর এর আরও খবর

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন

আর্কাইভ