রবিবার ● ২৭ মে ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে সড়ক দূর্ঘটনায় মহিলার মৃত্যু
বান্দরবানে সড়ক দূর্ঘটনায় মহিলার মৃত্যু
বান্দরবান প্রতিনিধি :: (১৩ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৬মি.) বান্দরবান বাজারের হিলভিউ হাসপাতালের সামনে একটি পাথর বোঝাই ট্রাক চাপায় কৃষ্ণা রানী দে (৫৫) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। তার বাড়ি বান্দরবান সদরের রোয়াংছড়ি বাসষ্টেশনে।
আজ রবিবার সকাল সাড়ে ১০টার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে হিলভিউ হাসপালের সামনে দিয়ে হেটে যাবার সময় পাথর বোঝাই ট্রাক চট্টমেট্রো ট ১১-১৭৭৯ গাড়িটি মহিলাটিকে ধাক্কা দিলে তিনি গাড়ির নিচে চলে যান। এসময় ট্রাকের চাকা মহিলার মাথার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা গাড়িটিকে আটক করে পুলিশেকে সোপরদ করে।
বান্দরবান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সরোয়ার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।।





চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান
মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার