শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৭ মে ২০১৮
প্রথম পাতা » জনদুর্ভোগ » রাস্তা সংস্কারের অভাবে দুর্ভোগে আত্রাইয়ের লক্ষাধিক মানুষ
প্রথম পাতা » জনদুর্ভোগ » রাস্তা সংস্কারের অভাবে দুর্ভোগে আত্রাইয়ের লক্ষাধিক মানুষ
রবিবার ● ২৭ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাস্তা সংস্কারের অভাবে দুর্ভোগে আত্রাইয়ের লক্ষাধিক মানুষ

---আত্রাই প্রতিনিধি :: (১৩ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৭মি.) নওগাঁর আত্রাইয়ে মাত্র ২০০ গজ রাস্তা পাকা করণের অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। সামনে পাকা পশ্চাতে পাকা মাঝে মাত্র ২০০ গজ রাস্তা পাকা না থাকায় বর্ষা মৌসুমে যারপর নাই দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীসহ পথচারীদের।

আত্রাই-নাটোর ভায়া বাঁকিওলমা খাজুরা রাস্তাটি একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা। এ রাস্তাদিয়ে প্রতিদিন হাজার হাজার লোকজন চলাচল করে থাকে। এ ছাড়াও সিএনজি, অটোচার্জার, রিক্সাভ্যানসহ ছোট বড় বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। নাটোরের নলডাঙ্গা ও নওগাঁর আত্রাই এ দুই থানা ও জেলার মধ্যে সেতুবন্ধনে আত্রাই নদীর উপর বাঁকিওলমাতে একটি ব্রিজ নির্মাণ করা হয়। বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে ব্রিজটি নির্মাণ করা হলেও এর সুফল থেকে বঞ্চিত রয়েছে এলাকাবাসী।

সরেজমিনে দেখা যায়, আত্রাই হতে নাটোরের সাথে রেলপথের বিকল্প হিসেবে এ একটি মাত্র সড়ক পথ ছাড়া আর কোন যোগাযোগের পথ নেই। এদিকে এ রাস্তাটি জনগুরুত্বপূর্ণ বিবেচনা করে বেশ কয়েক বছর আগে আত্রাই হতে বাঁকিওলমা পর্যন্ত পাকা করণ করা হয়। বাঁকিওলমাতে ব্রিজ নির্মাণের পর ২০০ গজ রাস্তা পাকা করে ব্রিজের সাথে যোগাযোগ করে দেয়ার কথা থাকলেও প্রায় দুই বছরেও এ রাস্তা পাকা করণ করা হয়নি। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই কর্দমক্ত হয়ে যায় রাস্তাটি। ফলে যানবাহনতো নয়ই পায়ে হেঁটে চলাও সম্ভব হয়না এ রাস্তা দিয়ে।

উপজেলার গোপালবাটী গ্রামের জালাল উদ্দিন বলেন, সামান্য একটু বৃস্টি হলে এরাস্তা দিয়ে চলাচল করা কষ্টসাধ্য হয়ে পড়ে। এমনকি আমরা এ রাস্তা দিয়ে কৃষি পণ্য নিয়ে যেতে পারিনা।

উপজেলার সাহেবগঞ্জ গ্রামের আব্দুল মুমিন বলেন, বৃষ্টির পর মোটরসাইকেল নিয়ে নাটোর থেকে এ রাস্তা দিয়ে আত্রাই আসার সময় ব্রিজ পার হওয়ার পর চরম দুর্ভোগে পড়ে যাই আমি। আমার মোটরসাইকেলও চলে না, পায়েও হাঁটা যায় না। স্থানীয় কয়েকজন লোক সহযোগিতা করে কোন রকমে এ ২০০ গজ রাস্তা আমাকে পার করে দেয় তার পর আমি আত্রাইয়ে আসি। তারা সহযোগিতা না করলে মোটরসাইকেল রেখেই আমাকে চলে আসতে হতো।

স্থানীয় ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন বলেন, সামান্য একটু রাস্তার জন্য হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহাবে এটা হয় না। বৃহত্তর জনস্বার্থে দ্রুত অসমাপ্ত কাজ সমাপ্ত করা প্রয়োজন।

ইউপি চেয়ারম্যান আফছার আলী বলেন, আমিও জানি এখানে লোকজনের চরম দুর্ভোগ পোহাতে হয়। রাস্তাটি পাকা করণের কাজ প্রথমে বরেন্দ্র বহুমুখী উন্নয়র কর্তৃপক্ষ ও পরে এলজিইডি করেছে। তারা কেন এতটুকু কাজ অবশিষ্ট রেখেছে তা আমার বোধগম্য নয়। তবে অবশ্যই আমি দ্রুত কাজটুকু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো।





জনদুর্ভোগ এর আরও খবর

আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে
দীর্ঘ  ১৮ বছরেও চালু  হয়নি মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরিঘাট দীর্ঘ ১৮ বছরেও চালু হয়নি মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরিঘাট
সড়ক সংস্কারের অভাবে বাড়ছে দুর্ঘটনা, সড়কহীন সেতুতে বাড়ছে ভোগান্তি সড়ক সংস্কারের অভাবে বাড়ছে দুর্ঘটনা, সড়কহীন সেতুতে বাড়ছে ভোগান্তি
পুটিয়াখালী-গাজীরহাট ব্রিজের বেহাল দশা পুটিয়াখালী-গাজীরহাট ব্রিজের বেহাল দশা
মোরেলগঞ্জে কালভার্টটি যেন মরণ ফাঁদ :  জনদুর্ভোগ মোরেলগঞ্জে কালভার্টটি যেন মরণ ফাঁদ : জনদুর্ভোগ
ঘোড়াঘাটে খানাখন্দে ভরা সড়ক জনদুর্ভোগ চরমে ঘোড়াঘাটে খানাখন্দে ভরা সড়ক জনদুর্ভোগ চরমে
রাউজানে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে আসা লোকজনদের চরম ভোগান্তি রাউজানে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে আসা লোকজনদের চরম ভোগান্তি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)