সোমবার ● ২৮ মে ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » গোয়ালা ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষনা
গোয়ালা ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষনা
নওগাঁ প্রতিনিধি :: (১৪ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১০মি.) “সময়মত দেব কর,ইউনিয়ন হবে স্বনির্ভর” এই স্লোগানে নওগাঁর সাপাহার উপজেলার ২নং গোয়ালা ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
২নং গোয়ালা ইউনয়ন পরিষদ হলরুমে রবিবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে বাজেট ঘোষনা করেন ইউপি সচিব সাখাওয়াত হাবীব লিটন এবারে বাজেটে রাজস্ব আয় ৩৭ লক্ষ ১৭ হাজার ৯৩৪ টাকা , রাজস্ব ব্যয় ৩৬ লক্ষ ১৪ হাজার ১৩৪ টাকা ব্যয় এবং উন্নয়ন আয় ৪ কোটি ৪১ লক্ষ ২৫ হাজার ৩০০ টাকা,উন্নয়ন ব্যয় ৪ কোটি ৪১ লক্ষ ২৫ হাজার ৩০০ টাকা দেখানো হয়েছে। ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান মুকুল এর সভাপতিত্বে বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামীলীগের সাপাহার উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব শামসুল আলম চৌধুরী,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াহেদ আলী,সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর গোয়ালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামরুজ্জামান প্রমুখ। এ সময় সেখানে ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গগন উপস্থিত ছিলেন।





আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান
আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল