শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৮ মে ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীর মৃত্যু
প্রথম পাতা » গাজিপুর » সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সোমবার ● ২৮ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীর মৃত্যু

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৪ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৫মি.) গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ২নং সিঅ্যান্ডবি বাজার এলাকায় রিকশার সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ২৮ মে সোমবার দুপুরে মারা গেছেন রিফাত আহমেদ (২২)।

নিহত রিফাত আহমেদ পৌর এলাকার বেড়াইদেরচালা গ্রামের আলহাজ্ব ধনাই বেপারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিনের ছেলে। তিনি আশুলিয়ায় অবস্থিত সিটি ইউনিভার্সিটির স্নাতক (সম্মান) ইংরেজি বিভাগের ছাত্র।

রিফাতের বাবা রুহুল আমিন জানান, প্রায় মাস ছয় আগে ছেলে আবদার পূরণ করতে এপ্রিলা ব্যান্ডের একটি মোটরসাইকেল প্রায় ছয় লাখ টাকা খরচ করে কিনে দিয়েছিলেন। রিফাত খুবই শান্তশিষ্ট প্রকৃতির ছেলে ছিল। তবে যখনই বিশ্ববিদ্যালয়ের ছুটিতে বাড়ি আসতো মোটরসাইকেলকে সঙ্গী করেই সারাদিন কাটতো তার। ২৬ মে শনিবার সকালে মাওনা চৌরাস্তায় অবস্থান করা বন্ধুদের সঙ্গে দেখা করতে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হয়েছিল।

পরে ২নং সিঅ্যান্ডবি এলাকায় একটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ছিটকে পড়ে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকের পরামর্শ মতে তাকে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার দুপুরে সে মারা যায়।

তিনি আক্ষেপ করে বলেন, ছেলের জীবন রক্ষার্থে আত্মহত্যার পথ থেকে ফেরাতে মোটরসাইকেল কিনে দিয়েছিলাম আর সেই মোটরসাইকেলই ছেলের মৃত্যুর কারণ হলো !





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)