সোমবার ● ২৮ মে ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-৩
রাউজানে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-৩
রাউজান প্রতিনিধি :: (১৪ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৫মি.) চট্টগ্রামের রাউজানে জিয়া বাজার থেকে ৬শ পিস ইয়াবাসহ রবিবার রাতে তিন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদ মিয়া।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন : অলি মিয়ার হাট এলাকার মো. মুছার ছেলে পিপলু চৌধুরী, উরকিরচর ইউনিয়নের শেখ পাড়া গ্রামের আব্দুল মোবারকের পুত্র মো. তানজু (২৮) একই ইউনিয়নের আমীন শরীফ পাড়া এলাকার মৃত রফিক আহমেদের পুত্র শাহাজাহান (২৪)।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদ মিয়া জানান, আসামিরা ইয়াবা ব্যবসায়ী। রবিবার রাত সাড়ে ৯টার দিকে তাদেক জিয়া বাজারের বইজ্জাখালী গেইটের সামনে থেকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার অফিসার ইনচার্জ কেপায়েত উল্লাহ বলেন, ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৬শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তারা বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছেন। তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক মামলা করা হয়।
তিনি অারো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মাদক ও মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর হুশিয়ারির বদলে আমরা অভিযান পরিচালনা করছি। এই মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।





মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ
হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার
রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ
অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল
চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল
নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত