শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা ●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৪ জুন ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহে মাদক ব্যবসায়ীদের হাতে যুবক খুন
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহে মাদক ব্যবসায়ীদের হাতে যুবক খুন
সোমবার ● ৪ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহে মাদক ব্যবসায়ীদের হাতে যুবক খুন

---ময়মনসিংহ অফিস :: (২১ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৬মি.) ময়মনসিংহ নগরীতে মাদকের পাওনা টাকার জের ধরে হীরা মিয়া (২৪) নামে এক যুবককে ছুরিকাঘাত করে তারই এক সময়ের বন্ধুরা নির্মমভাবে খুন করেছে বলে অভিযোগ নিহতের স্বজনদের। নিহত হীরা মিয়া নগরীর আকুয়া নাসিরাবাদ কলেজ এলাকার হানিফ মিয়ার ছেলে এবং ভাঙ্গারির ব্যবসা করে কলেজ কোয়ার্টারে পরিবারের সাথে বসবাস করতেন।

গতকাল রবিবার (৩ জুন ) রাত সাড়ে ৯ টার দিকে নগরীর আকুয়া নাসিরাবাদ কলেজ সংলগ্ন বিক্রমপুর পট্টি এলাকায় এলাকায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুমন নামে একজনকে আটক করেছে।

নিহতের বড় বোন লাবলী আক্তার অভিযোগ করে বলেন, নগরীর আকুয়া ভাঙাপুল বিক্রমপুর পট্টি এলাকার নাহিদ, পাপন, সোহেল, আলামিনসহ এরা সবাই ওই এলাকার মাদক ব্যবসায়ী। তাদের সাথে হীরা এক সয়ম চলাফেরা করতো। পরে তারা হীরাকেও মাদক ব্যবসা করতে বললে হীরা তাদের সাথে চলাফেরা বন্ধ করে দেয়।

গত দুইদিন আগে মাদক ব্যবসায়ী নাহিদ আমার ভাই হীরার কাছে মাদকের ৫ হাজার টাকা দাবি করে তার মোটরসাইকেল কেড়ে নিয়ে যায়। পরে শনিবার (২ জুন) সন্ধ্যায় এ নিয়ে দরবার করেছিল নগরীর বাউন্ডারি এলাকার পলাশ মিয়া। সেই দরবার সালিশে টাকা ফেরৎ দেয় হীরার পরিবার। তখন মোটরসাইকেল ফিরত দিয়ে দেয় নাহিদরা। তবে নাহিদরা সবাই মিলে মোটরসাইকেলটি নষ্ট করে দিয়েছিল।

লাভলী আরও বলেন, রবিবার রাতে সেই নষ্ট মোটরসাইকেলের অভিযোগটি পলাশের কাছে বলতে গেলে নাহিদ, পাপন, সোহেল, আলামিনসহ সকলেই পলাশের সামনে আবারো আমার ভাই হীরাকে মাদক ব্যবসার সাথে জড়িত হতে বলে, না হয় আরও টাকা দিতে হবে বলে দাবি করা হয় হীরার কাছে। এসময় রাজি না হওয়ায় হীরাকে তারা এলোপাথারি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা হীরাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে আরও বলেন নিহতের বড় বোন লাবলী আক্তার।

কোতয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে বন্ধুদের সঙ্গে হীরার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পলাশ ও নাহিদের নেতৃত্বে কয়েকজন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের পাশাপাশি জড়িতদের আটক করতে অভিযান চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।





আর্কাইভ