শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৬ জুন ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর সিটি নির্বাচন : উন্নয়নে ভোট চাইলেন জাহাঙ্গীর, ‘ভাওতাবাজি’ বলছেন হাসান
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর সিটি নির্বাচন : উন্নয়নে ভোট চাইলেন জাহাঙ্গীর, ‘ভাওতাবাজি’ বলছেন হাসান
বুধবার ● ৬ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুর সিটি নির্বাচন : উন্নয়নে ভোট চাইলেন জাহাঙ্গীর, ‘ভাওতাবাজি’ বলছেন হাসান

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৩ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৯.৪৭মি.) গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে একটি পরিকল্পিত নগরী গড়ার প্রত্যয়ে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। আর বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের অভিযোগ, প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। এটাকে তিনি ‘ভাওতাবাজি’ হিসেবে মন্তব্য করেন।

৫ জুন মঙ্গলবার প্রধান দুই দলের মেয়র প্রার্থী আলাদা আলাদা ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন। এই নির্বাচনে অপর পাঁচজন মেয়র প্রার্থী ছাড়াও কাউন্সিলর ও নারী কাউন্সিলর প্রার্থীরা রমজান মাসে মূলত ইফতার মাহফিল ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তাদের প্রচার অব্যাহত রেখেছেন। আগামী ২৬ জুন এই সিটিতে দ্বিতীয়বারের মতো ভোট হওয়ার কথা রয়েছে।

আওয়ামী লীগের মিডিয়া সেল জানায়, মঙ্গলবার ৪ ও ১৯ নম্বর ওয়ার্ড এবং চান্দনা চৌরাস্তা এলাকায় তিনটি পৃথক ইফতার ও দোয়া মহফিলে যোগ দেন মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম।

আস সুফফাহ শিক্ষা ফাউন্ডেশন আয়েজিত চান্দনা চৌরাস্তা এলাকায় ইফতার ও ওয়াজ মাহফিলের আয়োজন করে। আওয়ামী লীগ কাউলতিয়া সাংগঠনিক থানা সালনা এন ইউ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে অপর অনুষ্ঠানের আয়োজন করে।

হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতাউল্লাহ মন্ডলের সভাপতিত্বে জাহাঙ্গীর আলম বলেন, তিনি একটি পরিকল্পিত শহর করতে চান। যেখানে অর্থনৈতিক জোন, শ্রমিকদের জন্য আবাসিক এলাকা থাকবে। তার কর্মের মাধ্যমে এবং সততার মাধ্যমে এসব কাজ করতে চান। তিনি উপস্থিত সবার সহযোগিতা ও দোয়া চান।

বোর্ডবাজার মোল্লা কনভেনশন সেন্টারে মহানগর সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহির সভাপতিত্বে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল প্রধান অতিথির বক্তব্য দেন।

অপরদিকে বিএনপির মিডিয়া সেল জানায়, বিএনপি মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার সাগর সৈকত কমিউনিটি সেন্টারে ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। গাজীপুর সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ আহমেদ এতে সভাপতিত্ব করেন।

হাসান উদ্দিন সরকার বলেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বিভিন্ন সভা সমাবেশে ও সাংবাদিকদের সাক্ষাৎকারে প্রায়ই দাবি করে থাকেন, তিনি জাপান ও চীনের সহযোতিায় গাজীপুর সিটি কর্পোরেশন নিয়ে একটি মাস্টার প্ল্যান করেছেন। তার এমন বক্তব্যকে জনগণের সাথে ধোঁকাবাজি, মিথ্যা প্রতিশ্রুতি, ভাওতাবাজি ও হাস্যকর উল্লেখ করে হাসান সরকার বলেন, কোনো রাষ্ট্র অন্য দেশের নাগরিকের একক উদ্যোগের মাস্টার প্ল্যানে সহযোগিতা করে এমন কথা জীবনে কখনো শুনিনি। বিএনপির মেয়র প্রার্থী বলেন, জ্ঞান ও বয়সের পরিপক্কতার অভাবে উনি এমনটি বলতে পারেন। তবে তিনি এমন উদ্যোগ নিয়ে থাকলে এটি হবে বর্তমান সরকারের বিরুদ্ধে তার অনাস্থা।

এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাজহারুল আলম উপস্থিত ছিলেন।

এর আগে বাদ জোহর দক্ষিণ আউচপাড়ায় টঙ্গীর প্রবীণ সমাজকর্মী সিকিম আলীর নামাজে জানাজায় শরিক হন হাসান উদ্দিন সরকার।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)