শিরোনাম:
●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৭ জুন ২০১৮
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীর দুমকির-লেবুখালী ফেরীঘাট উপকূলীয় চোরাচালানের নিরাপদ রুট
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীর দুমকির-লেবুখালী ফেরীঘাট উপকূলীয় চোরাচালানের নিরাপদ রুট
বৃহস্পতিবার ● ৭ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পটুয়াখালীর দুমকির-লেবুখালী ফেরীঘাট উপকূলীয় চোরাচালানের নিরাপদ রুট

---পটুয়াখালী প্রতিনিধি :: (২৪ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৮.৫৪মি.) পটুয়াখালীর দুমকিতে পুলিশী টহল বন্ধ থাকায় লেবুখালী ফেরীঘাট এলাকাটি এখন অবৈধ পণ্য পাচারের নিরাপদ রুটে পরিণত হয়েছে। পুলিশি টহল না থাকায় অরক্ষিত লেবুখালী ফেরীঘাট এলাকা দিয়ে এখন প্রতিনিয়ত পাচার হচ্ছে মাদক ও নিষিদ্ধ জাটকা, চিংড়ি রেণু পোনা।
একাধিক সুত্রে জানা যায়, বিভিন্ন অভিযোগে দুমকি থানার দু’জন পুলিশের উপ-পরিদর্শক (এএসআই) ক্লোজ হওয়ার জেরে ফেরীঘাটে পুলিশি টহল কাগজে কলমে থাকলেও বাস্তবে বন্ধ রয়েছে। তাই পুরো ফেরীঘাট এলাকাটি এখন অরক্ষিত, তল্লাশী বিহীন থাকায় পাচারবকারী চক্র তাদের অবৈধ পণ্য নির্দিষ্ট গন্তব্যে নির্বিঘ্নে পাচার করছে। গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর একটি টিম গত ২৪ মে সকালে লেবুখালী ফেরীঘাট এলাকা দিয়ে পাঁচারকালে ২টি ট্রাক ভর্তি ৪৫/৫০টি ড্রাম অবৈধ চিংড়ি রেণু আটক করে। গত বুধবার ভোর রাতেও ফের আরও একটি নিষিদ্ধ চিংড়ি রেণুর চালান আটক হওয়ায় পাচারের সুনির্দিষ্ট প্রমান মেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক দোকান্দার অভিযোগে জানান, থানা পুলিশের টহল টিম অবৈধ পণ্য আটকের চেয়ে ট্রাক প্রতি চাঁদা উত্তোলনে বেশী ব্যস্ত থাকেন। এ ছাড়া পাঁচারকারীদের কাছ থেকে মাসোহারা আদায় নিয়মে পরিণত হয়েছে। এসব অভিযোগের কারনেই পুলিশ সুপার দুমকি থানার দু’জন এএসআইকে পুলিশ লাইনে ক্লোজড করেন। এতে ক্ষুব্ধ হয়ে থানা পুলিশ ফেরীঘাটের টহল বন্ধ করে দিয়েছেন বলেও একটি সূত্র দাবি করেছে। আর পুলিশি টহল বন্ধ থাকার খবরে অবৈধ পণ্য পাচারকারী চক্র ডরভয় ছাড়াই উৎসাহে এ রুট দিয়ে তাদের অবৈধ পণ্য পাচার করে যাচ্ছে। আর তাই পুলিশি টহল মুক্ত অরক্ষিত লেবুখালী ফেরীঘাটটি এখন নিরাপদ পাচারের রুট হিসেবে পরিচিতি পেয়েছে।
এ বিষয় দুমকি থানার অফিসার ইনচার্জ দিবাকর চন্দ্র দাস জানায়, কই নাতো লেবুখালী ফেরীঘাটে সব সময় আমাদের টহল থাকে, বাহিরের মানুষের কথায় কান দিয়েন না। কিন্তু সরেজমিনে (৬ জুন) বুধবার বিকেল পর্যন্ত লেবুখালী ফেরীঘাটে কোন পুলিশী টহল দেখা যায়নি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)