বৃহস্পতিবার ● ৭ জুন ২০১৮
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার
কালীগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৪ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ১০.১৪মি.) গাজীপুরের কালীগঞ্জ থেকে মিজানুর রহমান মুন্না (২২) নামে টেকনাফের এক যুবককে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
আজ ৭ জুন বৃহস্পতিবার দুপুরে মাদক মামলায় তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার মুন্না কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নিলা (পূর্ব সিকদারপাড়া) গ্রামের মৃত ইদ্রিস আলী মেকারের ছেলে।
কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মুজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে কালীগঞ্জ-টঙ্গী- ঘোড়াশাল বাইপাস সড়কের খঞ্জনা এলাকা অভিযান চালানো হয়। এ সময় ইজিবাইকে উঠার সময় যাত্রী মুন্নাকে সন্দেহ হলে তার দেহ ও সঙ্গে থাকা স্কুল ব্যাগে তল্লাশী করা হয়। পরে তার ব্যাগ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। রাতেই ইয়াবাসহ মুন্নাকে থানায় এনে তিনি বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেন। সেই মামলায় আজ বৃহস্পতিবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠনো হয়েছে।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩