শিরোনাম:
●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১১ জুন ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » সড়কের জন্য কোনও যানজট সৃষ্টি হবে না : সেতুমন্ত্রী
প্রথম পাতা » গাজিপুর » সড়কের জন্য কোনও যানজট সৃষ্টি হবে না : সেতুমন্ত্রী
সোমবার ● ১১ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সড়কের জন্য কোনও যানজট সৃষ্টি হবে না : সেতুমন্ত্রী

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৮ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ দুপুর ২.৫০মি.) সড়কের জন্য কোনও যানজট সৃষ্টি হবে না বলে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, অপরিকল্পিতভাবে বা নিয়ম বহির্ভূতভাবে যানবাহন চলাচল করে যানজট সৃষ্টি হলে সে ক্ষেত্রে কিছু করার নেই।

মন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে ১২ জুন গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ফোর লেন খুলে দেয়া হবে। একই সঙ্গে এ সড়কের ২৬টি সেতুর মধ্যে ২৩টি সেতু খুলে দেওয়া হবে।

তিনি ১০ জুন রবিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রাতে ফোর লেন কার্যক্রম পরিদর্শন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

কারাগারে বন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মাইল্ড স্ট্রোকের অভিযোগ সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজি প্রিজনের সঙ্গে আমার কথা হয়েছে। খালেদা জিয়ার যে বিষয়টাকে তারা মাইল্ড স্ট্রোক বলছেন, আইজি প্রিজন আমাকে যেটা বলেছেন, তিনি বলেছেন এটা মাইল্ড স্ট্রোক না। সুগার ফল্ট করেছিল কিছুক্ষণের জন্য। এরপর একটা চকলেট খাওয়ানোর পর, সেই বিষয়টি আপাতত যে অবনতি ঘটতে পারত, সেই অবনতি রোধ করা গেছে। এখানে মাইল্ড স্ট্রোকের ব্যাপারটা উনার ব্যক্তিগত চিকিৎসকরা বলছেন।’’

তিনি বলেন, ‘‘যদি তার চিকিৎসকদের কথাই সত্য হয়, তবে পরীক্ষা নিরীক্ষা করার জন্য তাকে (খালেদা জিয়া) অনুরোধ করা হচ্ছে। তিনি রাজি হলে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তিনি জেলে আছেন দণ্ডপ্রাপ্ত হয়ে। এর সঙ্গে মানবিক আচরণের কেনো বিষয় নেই। বা অমানবিক আচরণ করতে হবে এ রকম কোনো কথাও নেই।“

মন্ত্রী বলেন, ‘‘তিনি (খালেদা জিয়া) দেশের সাবেক প্রধানমন্ত্রী। তার চিকিৎসায় উপেক্ষা বা গাফিলতি হওয়ার বিষয় আমরা কেউ সাপোর্ট করি না। প্রয়োজনে তাকে জেলের বাইরে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার ব্যাপারে চেষ্টা অব্যাহত রয়েছে।’’

এসময় হাইওয়ে রেঞ্জের ডিআইজি মো. আতিকুল ইসলাম, সড়ক-জনপথ বিভাগের ঢাকা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ডি কে এন নাহিন রেজা, সড়ক ও জনপদের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ