শিরোনাম:
●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
রাঙামাটি, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৯ জুন ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে আওয়ামীলীগের ছয় জন মনোনয়ন প্রত্যাশি এক কাতারে
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে আওয়ামীলীগের ছয় জন মনোনয়ন প্রত্যাশি এক কাতারে
মঙ্গলবার ● ১৯ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে আওয়ামীলীগের ছয় জন মনোনয়ন প্রত্যাশি এক কাতারে

---আত্রাই প্রতিনিধি :: (৫ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৮.৪৭মি.) নওগাঁর আত্রাইয়ে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে আওয়ামী লীগ থেকে ৬ জন মনোনয়ন প্রত্যাশি এক কাতারে দাঁড়িয়ে গনসংযোগ করছেন। তারা বলছেন আমাদের মধ্যে প্রার্থী যেই হোক নৌকায় দিব ভোট।

জাতীয় নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাঁকী। এর ই মাঝে ব্যানার, ফেস্টুন, পোস্টারে ঢেকে দেওয়া হয়েছে পুরো আত্রাই-রাণীনগরের উপজেলার প্রতিটি এলাকা। এবার ঈদে মনোনয়ন প্রত্যাশি প্রার্থী কেউ ঈদ কার্ড, কেহ সামাজিক যোগাযোগ মাধ্যমে, কেহ নির্দিষ্ট স্থানে দাওয়াত দিয়ে, কেউবা বাড়ী বাড়ী গিয়ে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছেন। বর্তমান এমপি মো. ইসরাফিল আলম ও মাঠে রয়েছেন। তিনি এলাকায় প্রতি বারের ন্যায় ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন।

নতুন করে আওয়ামী লীগ থেকে আরও ছয় জন মনোনয়ন প্রত্যাশী প্রার্থী এক সঙ্গে দুই উপজেলার উপজেলা সদরসহ বিভিন্ন বাজারে, গ্রামে গ্রামে নৌকার পক্ষে ভোট চাইতে দেখা যাচ্ছে। তাদের কাছে ভোটারেরা জানতে চাচ্ছেন আপনারা একসঙ্গে ছয় জন ভোট চাইছেন আপনাদের মধ্যে প্রার্থী কে ? তখন তারা ভোটারদের বলছেন আমাদের ছয় জনেরমধ্যে প্রার্থী যেই হোক আমরা তার পক্ষে নৌকার বিজয় নিশ্চিত করব ইনশাল্লাহ।

নতুন ছয় জন মনোনয়ন প্রত্যাশিরা হলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগ সহ সভাপতি মো. নওশের আলী, আত্রাই উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. নাহিদ ইসলাম বিপ্লব, সাবেক এমপি ওহিদুর রহমানের ছেলে নওগাঁ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক অ্যাডঃ ওমর ফারুক সুমন, রাণীনগর উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি সাবেক রাণীনগর উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন হেলাল, নওগাঁ জেলা আওয়ামীলীগ সদস্য ও রাণীনগর উপজেলা যুগ্ম সম্পাদক মো. রেজাউল ইসলাম, নওগাঁ জেলা আওয়ামী লীগ সদস্যা ও রাণীনগর উপজেলাধীন ৬নং বড়গাছা ইউপি সাবেক চেয়ারম্যান মো. আব্দুর রহমান।

গণসংযোগকালে সাবেক এমপি ওহিদুর রহমানের ছেলে নওগাঁ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক অ্যাডঃ ওমর ফারুক সুমনের সাথে কথা বললে তিনি বলেন, প্রার্থী যেই হোক আমরা তার পক্ষে নৌকার বিজয় নিশ্চিত করব ইনশাল্লাহ। তিনি আরো বলেন, আমি মনোনয়ন পেয়ে ভোটে বিজয়ী হলে আত্রাই-রাণীনগরে দুটি পৌরসভা, আধুনিক রেলওয়ে স্টেশন, সরকারি হ্যাটিকালচারসহ বেকার যুবকদের কর্মসংস্থান, মাদক ও সন্ত্রাস মুক্ত আত্রাই-রাণীনগর গড়ে তুলবো ইনশাল্লাহ।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ
আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি
আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার
আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল
আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয়  অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন

আর্কাইভ