শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, শনিবার, ৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৯ জুন ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে সম্মাননা পেলেন ২০ গুণীজন
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে সম্মাননা পেলেন ২০ গুণীজন
মঙ্গলবার ● ১৯ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে সম্মাননা পেলেন ২০ গুণীজন

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (৫ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৯.৫৪মি.) গাজীপুরে ২০ জন গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়েছে।

আজ ১৯ জুন মঙ্গলবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা শিল্পকলা একাডেমী এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।

তিনি বলেন, যে দেশে যত বেশি গুণীজনকে সম্মান দেয়া হবে সেই দেশে তত বেশি গুণীজন তৈরি হবে। প্রকৃতির সঙ্গে আমরা যেরূপ আচরণ করি প্রকৃতিও আমাদের কাছে সেভাবে ফিরে আসে। যা কিছু ভালো আমরা যদি তা করি এবং যা কিছু মন্দ-খারাপ তা বর্জন করি তবেই দেশ জাতি আলোকিত হবে।

জেলা প্রশাসক ডঃ দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গাজীপুর জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সভাপতি অধ্যাপক আয়েশ উদ্দিন, সাবেক সংসদ সদস্য মো. শহীদুল্লাহ, কাপাসিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউর রহমান লস্কর মিঠু, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক অসীম বিভাকর প্রমুখ।

অনুষ্ঠানে ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট ২০ জনকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়।

এরা হলেন- ২০১৪ সালে নাট্যকলায় আহমেদ রেজা রুবেল, যন্ত্রশিল্পী আতিকুর রহমান, কণ্ঠশিল্পী ক্ষিতিশ চন্দ্র মল্লিক, লোকসঙ্গীত প্রাণবন্ধু দাস ও আবৃত্তিতে লিয়াকত চৌধুরী, ২০১৫ সালে আবৃত্তিতে অসীম বিভাকর, যন্ত্রসঙ্গীতে সুভাষ চন্দ্র রায়, নাট্যকলায় অধ্যাপক আয়েশ উদ্দিন, কন্ঠ সঙ্গীতে জোসেফ কমল রড্রিক্স, লোক সঙ্গীতে ডঃ রশীদ হারুন, ২০১৬ সালে লোকসঙ্গীতে আব্দুল বারী, কণ্ঠসঙ্গীতে মোঃ আয়েত আলী, ফটোগ্রাফিতে আকবর আলী, নাট্যকলায় প্রেমনাথ রবি দাস, লোক সঙ্গীতে মো. আলাউদ্দিন, ২০১৭ সালে যন্ত্রসঙ্গীতে সৈয়দ হাফিজুর রহমান, সঙ্গীতে রাসেল নূরী, আবৃত্তিতে সিরাজুল ইসলাম জানু, চলচ্চিত্রে হোসনে আরা আক্তার পুতুল এবং যাত্রা শিল্পে মো. মোজাফ্ফর হোসেন মোহর।

প্রতিজনকে স্মারক মেডেল, উত্তরীয় এবং ১০ হাজার টাকার চেক তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠান শেষে ভিডিও ডকুমেন্টেশন ‘বদুর গান’এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।





গাজিপুর এর আরও খবর

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন

আর্কাইভ