শিরোনাম:
●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০
রাঙামাটি, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৮ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » লংগদুতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনাসভায় - দীপংকর তালুকদার
প্রথম পাতা » কৃষি » লংগদুতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনাসভায় - দীপংকর তালুকদার
শুক্রবার ● ১৮ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লংগদুতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনাসভায় - দীপংকর তালুকদার

---
ষ্টাফ রিপোর্টার :: পার্বত্য চট্টগ্রামে একটি গোষ্ঠী জাত-পাতের কথা বলে সামপ্রদায়িক দাঙ্গা সৃষ্টির মাধ্যমে সরকারের সকল উন্নয়নে বাঁধাগ্রস্থ করার পায়তারা করছে ৷ পাহাড়ে পূর্বের ন্যয় রক্তের হলিখেলায় আবারো মেতে উঠতে চায় এই গোষ্ঠীটি ৷ এ অঞ্চলে বসবাসরত সামপ্রদায়িক সমপ্রীতি অক্ষন্ন রাখতে সকল সমপ্রদায়কে এই গোষ্ঠীটির বিষয়ে সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার ৷
১৭ডিসেম্বর বৃহস্পতিবার সকালে রাঙামাটির লংগদু উপজেলার রাজনগন জোন ও গুলশাখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে বর্ডার গার্ড বাংলাদেশ মডেল কলেজ প্রাঙ্গণে আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্ত্যবে তিনি এ কথা বলেন ৷
লংগদু উপজেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা পলাশ কান্তি চাকমার সভাপতিত্বে আয়োগিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লংগদু রাজনগর জোনের জোন কমান্ডার লেফটেনেন্ট কর্ণেল মোঃ তরেক বে-নজির, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দিন, লংগদু উপজেলা আওয়ামী লীগের সভাপতি বারেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জানে আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যান পরিষদের ডেপুটি কমান্ডার খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগ নেতা হাজী ফয়জুল আজিম ৷ স্বাগত বক্তব্য দেন লংগদু উপজেলার ৩নং গুলশাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম৷
সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে বিজয় পতাকা ছিনিয়ে আনতে জাত-পাত ভুলে যেমন সকল সমপ্রদায়ের লোক ঝাঁপিয়ে পরেছিল ঠিক তেমনি এ দেশের সার্বিক উন্নয়নে সকল সমপ্রদায়কে সহযোগিতা করতে হবে৷ তিনি বলেন, ৭১’র দেশের মানুষের সংখ্যা সাড়ে সাত কোটি থাকার পরও ছিল অভাব ছিল দূর্ভিক্ষ ৷ বর্তমানে ১৬কোটি মানুষ হওয়ার পরও দেশ আজ খাদ্য স্বয়ং সম্পূর্ন৷ দেশের মানুষের খাদ্য চাহিদা পূরন করে বাইরের দেশেও খাদ্য রপ্তানি করছে৷ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, অর্থনীতি উন্নয়নসহ দেশের সামগ্রীক উন্নয়নের জোয়ারে ভাসছে আজ দেশ ৷ আর এসব সম্ভব হয়েছে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে ৷ তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা যখন পদ্ধাসেতু নির্মাণের উদ্দ্যেগ নেয় তখন বিশ্ব ব্যংকসহ অন্যান্য দাতা সংস্থারা ঋণ না দেওয়ার কথা বলেন৷ কিন্তু দেশের মানুষের কথা চিন্তা করে তিনি ঘোষনা দিয়েছিলেন এদেশের টাকা দিয়েই এই সেতু নির্মান করা হবে ৷ তাঁর দেওয়া ঘোষনা অনুযায়ী আজ প্রায় ৩০ভাগ কাজ সম্পন্ন এবং আগামী ২০১৮ সালের মধ্যে শতভাগ কাজ সম্পন্ন হবে ৷ তিনি জননেত্রীর রুপকল্প ২০২১ সালে দেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করার যে অঙ্গিকার তা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান৷ সভাশেষে অতিথিরা লংগদু উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পুরস্কার ও ৫৩জন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন৷ পরে চাইল্ল্যাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত বিএনপি’র শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠান ও ভাসান্যা আদম ইসলামী উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করে এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন৷





আর্কাইভ