শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩ জুলাই ২০১৮
প্রথম পাতা » বরগুনা » বেতাগী উপজেলা সহকারী কমিশনারের স্ত্রী’র ওপর দুর্বৃত্তদের হামলা
প্রথম পাতা » বরগুনা » বেতাগী উপজেলা সহকারী কমিশনারের স্ত্রী’র ওপর দুর্বৃত্তদের হামলা
মঙ্গলবার ● ৩ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেতাগী উপজেলা সহকারী কমিশনারের স্ত্রী’র ওপর দুর্বৃত্তদের হামলা

---বরগুনা প্রতিনিধি :: (২০ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১৪মি.) বেতাগী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল এর বাসায় এক দুর্বৃত্ত ঢোকে তার স্ত্রী অদিতি পালকে ছুরি মেরে আহত করেছে।

বেতাগী থানার সন্নিকটে বেতাগী সরকারি কলেজের সামনে মানছুরা ভিলা’র দ্বিতীয় তলার একটি ইউনিটে সহকারি কমিশনার (ভূমি) এর বাসা। আজ মঙ্গলবার বিকালের দিকে এসিল্যান্ড বাসা থেকে অফিসে যান। ৬টার সময় তার বাসার দরজা এক দুর্বৃত্ত নক করে।

তার স্ত্রী এসিল্যান্ডকে ভেবে দরজা খুললে সাথে সাথে দুর্বৃত্তরা বাসায় ঢুকে তার পেটে ছুরি মারে। এসময় তিনি পাশে সরে গেলে তার পেটের বাম পাশ কেটে যায়। সাথে সাথে তাকে বেতাগী হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।

চিকিৎসা শেষে বর্তমানে বাসায় অবস্থান করেন।ধারণা করা হচ্ছে পূর্ব শত্রতার জের হিসেবে এ ঘটনা ঘটানো হয়েছে। উল্লেখ্য অদিতি বড়াল বাগেরহাটের চিতলমারী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান কালিদাস বড়াল ও মহিলা সংসদ সদস্য হ্যাপি বড়ালের কন্যা ।কিছুদিন পূর্বে সহকারি কমিশনার (ভূমি) রামানন্দ পাল এর সাথে বিয়ের পর বেতাগীতে আসেন ।

গত ১৬ ডিসেম্বর তার পিত্রালয় বাগেরহাটের চিতলমারী’র বাসায় ঘুমন্ত অবস্থায় জানালা দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে। এর থেকে ধারনা করা হচ্ছে পূর্ব শত্রতার জের ধরে বাগেরহাট থেকে কোন সন্ত্রাসী এসে এ ঘটনা ঘটাতে পারে বলে ।

ঘটনার সাথে সাথে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব আহসান, বেতাগী থানা ওসি মো. মামুনুর রশিদ বেতাগী হাসপাতালে যান এবং ঘটনাস্থল পরির্দশন করেন।

এরপর বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক, অতিরিক্ত জেলা প্রশাসক মো.জাকির হোসেন  সন্ধ্যায় ঘটনাস্থল পরির্দশন করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)