বুধবার ● ৪ জুলাই ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » বিএনপি নেতা খসরু’র বাসায় পুলিশের তল্লাশী
বিএনপি নেতা খসরু’র বাসায় পুলিশের তল্লাশী
সিলেট প্রতিনিধি :: (২০ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৬মি.) সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খসরুর বাসায় তল্লাশী চালিয়েছে এয়ারপোর্ট থানা পুলিশ। মঙ্গলবার দিনগত রাত ১ টার দিকে (৪ জুলাই) এ তল্লাশী চালানো হয়।
এসময় পুলিশ সিলেট মহানগর যুবদল নেতা কামরুল হাসান শাহীনের খোঁজ করে। তিনি বাসায় না থাকায় পুলিশ চলে যায়।
বিএনপি নেতা সালেহ আহমদ খসরু বলেছেন- ‘‘পুলিশ আমাকে বলেছে আমি ও আমার ছোট ভাই যুবদল নেতা কামরুল হাসান শাহীনের বিরুদ্ধে নাকি নগরীতে ‘নাশকতা করার পরিকল্পনার’ অভিযোগ রয়েছে। পুলিশের কাছে তল্লাশীর ব্যাপারে কাগজপত্র চাইলে তারা কোন কিছু দেখায়নি।’’
এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) গৌছুল হোসেন কাছে তল্লাশীর বিষয়টি নিশ্চিত করেছেন। এর বেশি কিছু তিনি জানাননি।





মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ
ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম
দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু