শিরোনাম:
●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয়
রাঙামাটি, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৪ জুলাই ২০১৮
প্রথম পাতা » ঝালকাঠি » বর্ষায় জমেছে উঠেছে নৌকার হাট
প্রথম পাতা » ঝালকাঠি » বর্ষায় জমেছে উঠেছে নৌকার হাট
বুধবার ● ৪ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বর্ষায় জমেছে উঠেছে নৌকার হাট

---ঝালকাঠি প্রতিনিধি :: (২০ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪১মি.) ভরা বর্ষা মৌসুমে যখন দক্ষিণাঞ্চলের নদী-নালা, খাল-বিল পানিতে টইটুম্বুর হয়ে ওঠে, ঠিক তখনই জমে ওঠে এ অঞ্চলের সবচেয়ে বড় নৌকা বেচা-কেনার হাট। ঝালকাঠি ও পিরোজপুর জেলাকে ভাগ করেছে সন্ধ্যা নদীর শাখা আটঘর-কুড়িআনা খাল। জ্যৈষ্ঠ থেকে ভাদ্র মাস পর্যন্ত প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ আটঘর-কুড়িআনা খালে বসে ডিঙ্গি নৌকার হাট। এখানে বানারীপাড়া, উজিরপুর, নাজিরপুর, ঝালকাঠি সদর, রাজাপুর, নলছিটি, কাঁঠালিয়া, পিরোজপুরের কাউখালী ও নেছারাবাদ উপজেলাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে নৌকা কিনতে ভিড় করেন অসংখ্য ক্রেতা। গত শুক্রবার সকালে আটঘর নৌকার হাটে গিয়ে দেখা যায় সেই নয়নাভিরাম দৃশ্য। ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখর পুরো এলাকা।ক্রেতারা ঘুরে ঘুরে দরদাম করে পছন্দের নৌকাটি কিনে বাড়ি ফিরছেন। আবার কেউ একাধিক নৌকা কিনে ইঞ্জিন চালিত বড় ট্রলার অথবা ট্রাকে করে গন্তব্যে যাচ্ছেন। সর্বনিম্ন ১৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১২ হাজার টাকা দামের ছোট ডিঙ্গি নৌকা পাওয়া যায় এ হাটে। নৌকা বিক্রেতা মো. রেজাউল কবির বলেন, ‘আমি স্বরূপকাঠির ইন্দেরহাট থেকে ৫০টি ডিঙ্গি নৌকা নিয়ে এসেছি। দুপুর পর্যন্ত ২২টি নৌকা বিক্রি করেছি। আশাকরি সবগুলো নৌকাই বিক্রি হবে।’ তিনি আরও বলেন, ‘ইন্দেরহাটের বলদিয়াচামী গ্রামের কারিগরদের কাছ থেকে পাইকারি দামে নৌকা ও বৈঠা কিনে আটঘর হাটে বিক্রি করি। প্রতি হাটে যাতায়াত খরচ ও হাটের খাজনা দিয়ে প্রতিটি নৌকায় ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত লাভ হয়। আবার কখনো লাভের বদলে লোকসানও হয়। নৌকা তৈরির কারিগর গোপাল বিশ্বাস বলেন, ‘ষাট বছর ধরে নৌকা তৈরি করে এ আটঘর হাটে বিক্রি করছি। আগে সুন্দরবন থেকে আসা সুন্দরী কাঠ দিয়ে নৌকা তৈরি করতাম। কিন্তু বর্তমানে সুন্দরী কাঠ পাওয়া যায় না। তাই চাম্পল, মেহগনি, কাঁঠাল ও কড়াই কাঠ দিয়ে নৌকা তৈরি করি। তবে কাঁঠাল কাঠের নৌকা মজবুত ও দামি। এ বছর ভালই বিক্রি হচ্ছে। প্রতি বছরই ক্রেতার সংখ্যা ও হাটের আয়তন বাড়ছে।’ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হক বলেন, ‘প্রতি বছর আটঘর-কুড়িআনা খালে নৌকার হাট ও ভিমরুলীতে ভাসমান পেয়ারার হাট দেখতে দেশ-বিদেশী পর্যটকরা আসছেন। ইতোমধ্যেই বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান ঝালকাঠি ও পিরোজপুর সিমান্তবর্তী আটঘর-কুড়িআনা খালে নৌকা ও ভীমরুলিতে ভাসমান পেয়ারার হাট পরিদর্শন করে গেছেন। এখানে বাংলাদেশ পর্যটন করপোরেশনের পক্ষ থেকে দর্শণার্থী ও ব্যবসায়ীদের সুবিধার জন্য একটি ডাকবাংলো নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।





ঝালকাঠি এর আরও খবর

ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয়
ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা
ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার
ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)