শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৪ জুলাই ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » পদ না পেয়ে বিএনপি অফিসে আগুন
প্রথম পাতা » গাজিপুর » পদ না পেয়ে বিএনপি অফিসে আগুন
বুধবার ● ৪ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পদ না পেয়ে বিএনপি অফিসে আগুন

--- গাজীপুর জেলা প্রতিনিধি :: (২০ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৫মি.) গাজীপুরে পদ না পেয়ে এক নেতা তার দলবল নিয়ে বিএনপি অফিসে আগুন দিয়েছে।

আজ ৪ জুলাই বুধবার বেলা ১১টার দিকে শহরের রাজবাড়ী রোডে অবস্থিত জেলা বিএনপি অফিসে এ ঘটনা ঘটে। স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শী বিএনপি নেতা জহিরুল ইসলাম জিটু জানান, তিনি জেলা বিএনপি অফিসে বসে পত্রিকা পড়ছিলেন। এমন সময় ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য এবং গাজীপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী মাহামুদ হাসান রাজু তার ১০ থেকে ১২ জন সঙ্গী নিয়ে অফিসে প্রবেশ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। মুহুর্তেই আগুন অফিসের বিভিন্ন আসবাবপত্রে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। আগুনে অফিসের চেয়ার-টেবিল, সিলিং ফ্যান, দেয়ালে থাকা জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি পুড়ে গেছে।

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন যুবদলের সাতটি জেলা ও মহানগর ইউনিটের আংশিক কমিটি অনুমোদন দিয়েছেন। এর মধ্যে গাজীপুরও রয়েছে।

গাজীপুর মহানগর যুবদল কমিটিঃ সভাপতি প্রভাষক মো. বশির উদ্দিন আহম্মেদ, সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম টুটুল, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ভাট, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক হালিম মোল্লা ও সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান।

গাজীপুর জেলা যুবদল কমিটিঃ সভাপতি মো. মনির হোসেন, সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদীন, সহসভাপতি জাকারিয়া পারভেজ ও মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান মোল্লা, এডভোকেট রফিকুল ইসলাম ও হালিম শিকদার এবং সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন বেপারী।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ