শিরোনাম:
●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার ●   নাঈম উদ্দীনের উপর পুলিশের হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ ●   পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর ●   ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ●   ১৮০ দিনের কর্মসূচি দৃশ্যমান করা ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর ●   কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ●   কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এর শ্রদ্ধা ●   রাবিপ্রবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ●   আমের মুকুলে সেজেছে ঈশ্বরগঞ্জ : বাম্পার ফলনের সম্ভাবনা ●   একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান : চুয়েট ভিসি ●   ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   নেতৃত্ব নয়, সেবক হয়ে ব্যবসায়ীদের পাশে থাকতে চান হাজী মিল্টন রহমান ●   নবীগঞ্জে জঙ্গল থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   কাউখালীতে ব্রাকের কীটনাশকযুক্ত মশারী বিতরণ ●   গোলাপগঞ্জে কলার বাজারে ক্রেতারা দিশেহারা ●   ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ চিকিৎসক যোগদান ●   আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ●   মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী র‌্যালি ●   সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   কেপিএম স্কুলের ছাত্র জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ●   ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা ●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৯ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে নারী নির্যাতনের ঘটনা ঢাকতে চুরি মামলা দায়ের
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে নারী নির্যাতনের ঘটনা ঢাকতে চুরি মামলা দায়ের
সোমবার ● ৯ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে নারী নির্যাতনের ঘটনা ঢাকতে চুরি মামলা দায়ের

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৫ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১৬মি.) বহু অপকর্মের হোতা কাজল। গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের চন্ডালহাতা গ্রামে তার বাড়ি।

রফিজ উদ্দিন টুকুর ছেলে সে। তার কথা না শুনলেই দেয় মিথ্যা মামলা। ক্ষতি করার ফিকির আঁটে। নানা ষড়যন্ত্র ও মিথ্যা মামলায় জর্জরিত গ্রামবাসী তার কাছে জিম্মি বলেই চলে।

৯ জুলাই সোমবার সকালে অন্তত ৫০-৬০ জন গ্রামবাসী একত্রিত হয়ে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন।

এলাকাবাসী জানান, ওই গ্রামের কাজল একজন দুষ্কৃতিকারী লোক। কোনো কারণে গ্রামের কারো সাথে ঝগড়া হলে কিংবা তার অবাধ্য হলেই মিথ্যা মামলা ঠুকে দিয়ে তাকে হয়রানি করতে থাকে।

মিথ্যা মামলার শিকার মামরদী গ্রামের কিরণ বলেন, তার বোন শরিফাকে নানাভাবে উত্যক্ত করে আসছিল কাজল।তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কাজল ও তার সাঙ্গপাঙ্গরা গত বছর ২৮ ডিসেম্বর শরিফাকে ধর্ষণ করতে চেয়েছিল।

এ ঘটনা ধামাচাপা দিতে ওই নারীর স্বামী-সন্তান সহ ৭ জনের বিরুদ্ধে কাজল গাজীপুর আদালতে একটি সিআর মোকদ্দমা দায়ের করে। যার নং-১০৪/২০১৮।

মোকদ্দমায় বলা হয়, চলতি বছর ২ এপ্রিল রাত পৌণে নয়টায় কাজল আড়াল গ্রামের নাসির উদ্দিনের জমি কেনার জন্য এক লক্ষ টাকা সঙ্গে নিয়ে যাওয়ার সময় ওই সাত আসামী আড়াল বাজারের সাইফুল ইসলামের লাইব্রেরীর সামনে তাকে মারধর করে টাকা চুরি করে নিয়ে যায়।

এ বিষয়ে কথা হয় কাজলের মানিত সাক্ষী শওকত, বিল্লাল, ইব্রাহিম, সুজন, সাইফুল ইসলাম ও নাসির উদ্দিনের সঙ্গে। তারা ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে জানান।

আড়াল বাজার বণিক সমিতির সভাপতি বলেন, কাজল যে ঘটনা উল্লেখ করে মামলা করেছে সে ধরণের কোনো ঘটনা আড়াল বাজারে বা ওই লাইব্রেরীর সামনে ঘটেনি। আমার জানা মতে, কাজলের অভিযোগের ন্যূনতম সত্যতা নেই।

সনমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন মাষ্টার বলেন, কাজল একজন পেশাদার সন্ত্রাসী। তার যন্ত্রনায় গ্রামবাসী অতিষ্ঠ। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে আমি কর্তৃপক্ষের কাছে সুপারিশ করিছি।

মামলার তদন্তকারী কর্মকর্তা কাপাসিয়া থানার এসআই শফিকুল ইসলাম জানান, মামলার তদন্ত কাজ শেষ। তদন্তে কাজলের অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। পরবর্তী ব্যবস্থা আদালত গ্রহণ করবেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)