শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৩ জুলাই ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেট নির্বাচনী প্রচার-প্রচারনায় মাঠে নামছেন লুনা
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেট নির্বাচনী প্রচার-প্রচারনায় মাঠে নামছেন লুনা
শুক্রবার ● ১৩ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেট নির্বাচনী প্রচার-প্রচারনায় মাঠে নামছেন লুনা

 ---বিশ্বনাথ প্রতিনিধি :: (২৯ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০মি.) সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত দলীয় মেয়র প্রার্থীকে বিজয়ী করতে মাঠ নামছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা, সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ‘নিখোঁজ’ বিএনপি নেতা ইলিয়াসপত্নী তাহসিনা রুশদির লুনা। এমন গুঞ্জন আর গুজবে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মাঝে এখন অন্যরকম উদ্দীপনা বিরাজ করছে বলে জানাগেছে।
সূত্রে জানা যায়, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে আজ ১৩ জুলাই শুক্রবার সকালে ঢাকা থেকে সিলেটে এসেছেন তাহসিনা রুশদির লুনা। তিনি সিটি নির্বাচনে দলীয় সমর্থিত মেয়র আরিফ হকের পক্ষে বিভিন্ন জায়গায় গণসংযোগ,প্রচার-প্রচারনা করবেন বলে বিএনপির বেশ কয়েকজন নেতা জানিয়েছেন।

বিএনপির নেতারা জানান, ইলিয়াসপত্নী লুনা সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী পক্ষে মাঠে নামলে গণজোয়ার সৃষ্টি হবে। তারা মনে করেন, সিলেটে বিএনপি একটি শক্তিশালী দল। সেখানে ইলিয়াসপত্নীকে দলীয় প্রার্থীর পক্ষে মাঠে গণসংযোগ ও প্রচার-প্রচারনা অনুষ্ঠানে আনা হলে প্রার্থীর বিজয় অনেকটা এগিয়ে যাবে এমটাই মনে করছেন বিএনপির নেতারা। তিনি ইতিমধ্যে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। যার ফলে নেতাকর্মীরা দলীয় প্রার্থীর পক্ষে কাজ চালিয়ে যাচ্ছেন। বিএনপির নেতারা আশাবাদি তাদের প্রার্থীর বিজয় হবে।
ইলিয়াসপত্নী যদি দলীয় প্রার্থীর পক্ষে মাঠে কাজ করেন তাহলে প্রার্থীর বিজয় নিশ্চিতটা কয়েক ধাপ এগিয়ে যাবে। তারপর দলীয় সমর্থিত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সিটি কর্পোরেশন তৃণমূল নেতাকর্মীরা এলাকা ঘুরে বেড়াচ্ছেন। তারাও দলীয় সমর্থিত প্রার্থীর অবস্থান শীর্ষ রয়েছে বলে মন্তব্য করেন।

জানা গেছে, দলীয় সমর্থিত পেয়ে নেতা-কর্মীদের নিয়েই বিরামহীন গণসংযোগ চালিয়ে যান মেয়র প্রার্থী আরিফ হক। এতে করে বিএনপির নেতা-কর্মীদের মাঝে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে নতুন করে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।
এমতাবস্থায় বিএনপির প্রভাবশালী নেতা ‘নিখোঁজ’ এম ইলিয়াসপত্নী তাহসিনা রুশদির লুনা ঢাকা থেকে সিলেটে এসে দল সমর্থিত প্রার্থীর জন্য মাঠের প্রচার-প্রচারণায় নামতে পারেন বলে জোর গুঞ্জন শুরু হয়েছে বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের মধ্যে। নেতা-কর্মীরা মনে করছেন, লুনা মাঠে নামলে নির্বাচনে বিএনপির প্রার্থীদের বিজয় সহজ হবে।
প্রসঙ্গত, গত উপজেলা নির্বাচনে ইলিয়াসপত্নী তাহসিনা রুশদি লুনা বিএনপি সমর্থিত বিশ্বনাথ-ওসমানীনগর-বালাগঞ্জ উপজেলা নির্বাচনে প্রচার-প্রচারনায় অংশগ্রহন করে। ফলে ওই তিন উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হন।





প্রধান সংবাদ এর আরও খবর

জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)