শিরোনাম:
●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ
রাঙামাটি, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৩ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » স্কুল থেকে ডেকে নিয়ে শিক্ষককে পেটালেন ছাত্রলীগ নেতা নাদিম!
প্রথম পাতা » অপরাধ » স্কুল থেকে ডেকে নিয়ে শিক্ষককে পেটালেন ছাত্রলীগ নেতা নাদিম!
শুক্রবার ● ১৩ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্কুল থেকে ডেকে নিয়ে শিক্ষককে পেটালেন ছাত্রলীগ নেতা নাদিম!

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৯ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১২ মি.)গাজীপুরের শ্রীপুরে আক্তারউজ্জামান নামে এক শিক্ষককে স্কুল থেকে ডেকে নিয়ে পিটিয়ে আহত করেছেন ছাত্রলীগ নেতা।

১০ জুলাই মঙ্গলবার সকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়ন এলাকার ডোয়াইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা মো. নাদিম মাহমুদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে উপজেলা ছাত্রলীগ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিক্ষক আক্তারউজ্জামান বিদ্যালয়ে আসেন। এ সময় উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক মোঃ নাদিম মাহমুদ বিদ্যালয়ে এসে আক্তারউজ্জামানকে রাস্তায় ডেকে নেন এবং বলেন- তুই আমার মায়ের কাছে বলেছিস আমি কিসের নেতা? এই বলেই লাঠি দিয়ে ওই শিক্ষককে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন।

পরে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে ওই ছাত্রলীগ নেতার আক্রমণ থেকে আক্তারউজ্জামানকে উদ্ধার করে।

ডোয়াইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন সরকার জানান, আক্তারউজ্জামান টিউশনি করেন। পাশাপাশি কখনও কোনো শিক্ষক ছুটিতে গেলে বিদ্যালয়ে অবৈতনিকভাবে পাঠদান করে থাকেন।

বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি শাহজাহান সরকার জানান, বিষয়টি আমি জেনেছি। সবার সঙ্গে বসে আমরা ন্যায্যবিচার করব।

শ্রীপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি জাকিরুল হাসান জিকু জানান, আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অভিযুক্ত ছাত্রলীগের সহসম্পাদক মো. নাদিম মাহমুদ বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।

তবে এ বিষয়ে নাদিম মাহমুদের মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)