শিরোনাম:
●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
রাঙামাটি, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৩ জুলাই ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » কোরবানির ঈদে যাত্রা আরো স্বস্তিদায়ক হবে: সেতুমন্ত্রী
প্রথম পাতা » গাজিপুর » কোরবানির ঈদে যাত্রা আরো স্বস্তিদায়ক হবে: সেতুমন্ত্রী
শুক্রবার ● ১৩ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোরবানির ঈদে যাত্রা আরো স্বস্তিদায়ক হবে: সেতুমন্ত্রী

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৯ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৯মি.) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত রমজানের ঈদের চেয়ে আসন্ন কোরবানির ঈদ যাত্রা আরো স্বস্তিদায়ক, আরামদায়ক হবে।

১৩ জুলাই শুক্রবার দুপুরে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

তিনি জানান, আসন্ন ঈদুল আযাহা উপলক্ষে এটি প্রস্তুতিমূলক পরিদর্শন।

ওবায়দুল কাদের বলেন, ‘‘রমজানের ঈদের সময় এবার যাত্রা অনেক স্বস্তিদায়ক ছিল। টাঙ্গাইল বাইপাসে যে সমস্যাটা হতো, সেখানে এবার আর সমস্যা হবে না। দেওড়া রেল ওভারপাসের কাজ শেষ। গত ঈদের চেয়ে এবারের ঈদে সেখানে যাত্রা আরো ইজি, স্বস্তিদায়ক হবে। আমার মনে হয়, রমজানের ঈদের চেয়ে এবার কোরবানির ঈদে ফোর লেনে যাতায়াত অনেক সুবিধাজনক, স্বস্তিদায়ক হবে।’’

তিনি বলেন, কোরবানি ঈদে গাড়ি ভালো গতি পাবে। কারণ রাস্তা অনেক প্রশস্ত থাকছে। আর এবার ২৩টি নতুন ব্রিজের উপর দিয়ে গাড়ি যাতায়াত করতে পারবে।

মন্ত্রী আরো বলেন, ‘‘ফিটনেসবিহীন গাড়ি পশু বহন করলে রাস্তায় আটকে যায়। এতে যানজটের কারণ হয়। সেটা যাতে না হয় এর জন্য আগেভাগেই এবার প্রস্তুতি শুরু করে দিয়েছি। হাইওয়েতে কোরবানির পশুর হাট বসবে না। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের জানিয়ে দেওয়া হয়েছে।’’

খালেদা জিয়ার আইনজীবী ব্রিটিশ লর্ড সভার সদস্য কারলাইনকে ভারত থেকে ফিরিয়ে দেওয়ার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘‘ভারতে কে আসবে, কে আসবে না, ভারত আসতে কার অনুমতি লাগবে, কীভাবে অনুমতি নিতে হবে, এটা ভারতের নিজেদের নিয়ম-কানুনের বিষয়, ভারতের নিজেদের সিদ্ধান্তের বিষয়। ভারত থেকে বলা হয়েছে প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকার কারণে কারলাইনকে অনুমতি দেওয়া হয়নি। এই অনুমতির ব্যাপারটা সম্পূর্ণ ভারত সরকারের আভ্যন্তরীণ বিষয়। এখানে বাংলাদেশ সরকারের সম্পৃক্ততা নেই।’’

আসন্ন তিন সিটি নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘‘খুলনা, গাজীপুরে আমরা আচরণবিধি লঙ্ঘন করিনি। আমি আবারও আশ্বস্ত করতে চাই নির্বাচন কমিশনের নিয়মকানুন, আচরণবিধি আমরা সরকারি দলের পক্ষ থেকে সব মেনে চলব। এবং আগামী তিনটি (রাজশাহী, বরিশাল ও সিলেট) সিটি কর্পোরেশন নির্বাচনও নিরপেক্ষ এবং অবাধ হবে। সরকারের পক্ষ থেকে হস্তক্ষেপ করা হবে না।’’

এ সময় মন্ত্রীর সঙ্গে সাসেক প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার জিকরুল হাসান, সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় প্রকৌশলী সুবজ উদ্দিন খান, গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী ডি কে এন নাহিন রেজা, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ গাউছুল হাসান মারুফসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)