শিরোনাম:
●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   কাউখালীতে ব্রাকের কীটনাশকযুক্ত মশারী বিতরণ ●   গোলাপগঞ্জে কলার বাজারে ক্রেতারা দিশেহারা ●   ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ চিকিৎসক যোগদান ●   আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ●   মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী র‌্যালি ●   সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   কেপিএম স্কুলের ছাত্র জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ●   ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা ●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা
রাঙামাটি, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৫ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪ : বিক্ষুদ্ধ জনতার বাসে আগুন
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪ : বিক্ষুদ্ধ জনতার বাসে আগুন
রবিবার ● ১৫ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪ : বিক্ষুদ্ধ জনতার বাসে আগুন

---ময়মনসিংহ অফিস :: (৩১ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫৫মি.) ময়মনসিংহের ভালুকায় বাস চাপায় সুুুনিল (৪০) নামের এক শ্রমিক নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে এনা পরিবহনের একটি বাস আগুনে পুড়িয়ে দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। এ ছাড়াও গত ৮ ঘন্টায় ত্রিশাল উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জন নিহত হয়েছে এবং কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।

এ ঘটনায় রবিবার ১৫ জুলাই দুপুরে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার নাইবের বাজার মোড় এলাকায় এনা বাস চাপায় শ্রমিক হলে জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়াও একই সড়কে রবিবার ভোরে ত্রিশাল উপজেলার কোর্ট ভবন এলাকায় এক শিশু ,রবিবার সকালে কাজির শিমলা নামকস্থানে এক যুবক এবং রাত ২টার দিকে উপজেলার সাইনবোর্ড নামকস্থানে ত্রিশ বছর বয়সী এক অজ্ঞাত নারী নিহত হন।ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জানান, রবিবার দুপুরে এনা পরিবহনের একটি বাস প্রভিটা ফিড মিলের শ্রমিক সুুুনিল সরকার (৪০)কে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা এনা পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১১-৭২-৭৩) গাড়িটিতে আগুন লাগিয়ে দেয়। নিহত সুনিল নেত্রকোনা জেলার মদন উপজেলার সুশিল সরকারের ছেলে।

এদিকে ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মুনিম সারোয়ান জানান, ত্রিশাল উপজেলার কোর্ট ভবন এলাকায় রবিবার ভোরে বিপরীতমূখী দুই ট্রাকের মূখোমুখী সংঘর্ষে তারাকান্দা উপজেলার সারা মনি (১০) নামের এক শিশু নিহত হয়। এসময় আহত হন তারাকান্দা উপজেলার রোমেলা বেগম (২৫), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার আব্দুল কাদির (৩০) এবং নোয়াখালী জেলার চরবাজারের শুক্কুর আলী (৩৫)।

তিনি আরও জানান, রবিবার সকাল ৭টার দিকে অপর একটি দূর্ঘটনায় ত্রিশাল উপজেলার কাজির শিমলা নামকস্থানে কাভার্ডভ্যান এবং ট্রাকের সংঘর্ষে নোয়াখালী জেলার মাইজদীর তৈয়বপুর এলাকার বাসিন্দা রাজু (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। আর রাত ২ টার দিকে উপজেলার সাইনবোর্ড নামকস্থানে আরো একজন অজ্ঞাত নারী (৩০) গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন। পৃথক এসব দূর্ঘটনায় আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে আরও জানান তিনি।

অপরদিকে রবিবার দুপুরে মুক্তাগাছা উপজেলার মনতলা এলাকায় পালকি বাহনের সাথে অপর একটি পরিবহনের সংঘর্ষে কমপক্ষে দুইজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)