শিরোনাম:
●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল
রাঙামাটি, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৩ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ব্যাংক কর্মকর্তাকে পেটানো ২ পুলিশ প্রত্যাহার
প্রথম পাতা » অপরাধ » ব্যাংক কর্মকর্তাকে পেটানো ২ পুলিশ প্রত্যাহার
সোমবার ● ২৩ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্যাংক কর্মকর্তাকে পেটানো ২ পুলিশ প্রত্যাহার

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (৮ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.৩১মি.) গাজীপুরে সোনালী ব্যাংকের এক কর্মকর্তাকে পিটিয়ে আহত করার ঘটনায় ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট ও এক কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

২২ জুলাই রবিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের সাতাইশ এলাকায় ঘটনা ঘটেছে।

আহত মো. আলী হোসেন (৪৫) সোনালী ব্যাংকের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র কর্মকর্তা। তিনি সাতাইশ ব্যাংক পাড়া এলাকার বসবাস করেন।

ব্যাংক কর্মকর্তার আলী হোসেন জানান, তিনি সকাল ৯টার দিকে বাসা থেকে রিকশাযোগে ব্যাংকের উদ্দেশে রওনা দেন। পথে সাতাইশ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওঠার সময় সেখানে কর্তব্যরত সার্জেট মোঃ ফিরোজ এবং কনস্টেবল শ্যামল দত্ত তার রিকশার গতিরোধ করেন। রিকশা আর যেতে দেওয়া হবে না বলায় চালকের সঙ্গে দুই পুলিশ সদস্যের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পুলিশ সদস্যরা রিকশাচালককে মারধর শুরু করায় তিনি এর প্রতিবাদ করেন। এ সময় পুলিশ সদস্যরা তাকেও বেদম প্রহার করে। ঘটনা দেখে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার ও দুই পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে। খবর পেয়ে ট্রাফিক ও টঙ্গী থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

তিনি আরো জানান, দুই পুলিশ সদস্য তাকে এলোপাতাড়ি মারধর করে। তার হাতের নখ ফেটে গেছে। তিনি টঙ্গী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গাজীপুর ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালেহ উদ্দিন আহমেদ জানান, সার্জেট ফিরোজ প্রধান ও কনস্টেবল শ্যামল দত্তকে তাৎক্ষণিক প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)