শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৩ জুলাই ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » ফুলবাড়ী বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ তিন বছরেও সংস্কার হয়নি
প্রথম পাতা » নওগাঁ » ফুলবাড়ী বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ তিন বছরেও সংস্কার হয়নি
সোমবার ● ২৩ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফুলবাড়ী বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ তিন বছরেও সংস্কার হয়নি

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (৮ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.০৮মি.) নওগাঁর আত্রাইয়ে গত ২০১৫ সালে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর প্রবল বর্ষণের ফলে উপজেলার ছোট যমুনা নদীর তীরবর্তী ফুলবাড়ী বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ ও আত্রাই-নওগাঁ আঞ্চলিক সড়ক বিধ্বস্ত হয়ে যায়। আত্রাই-নওগাঁ আঞ্চলিক সড়ক মেরামত করা হলেও বন্যায় বিধ্বস্ত হওয়ার র্দীঘ তিন বছর অতিবাহিত হলেও ফুলবাড়ী বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ আজও মেরামত করা হয়নি।

এদিকে বাঁধ মেরামত না করার ফলে আগামী বন্যা মৌসুমে আত্রাই-নওগাঁ আঞ্চলিক সড়ক আবারও হুমকির মুখে পড়বে বলে মনে করছেন স্থানীয়রা। বর্তমানে অল্প বৃষ্টিতেই জলবদ্ধতার শিকার হচ্ছে ফুলবাড়ী ও পূর্বমিরাপুরের শত শত পরিবার। যাতায়াতের জন্য নৌকাই হচ্ছে তাদের এক মাত্র অবলম্বন। বর্তমানে ওই এলাকার হাজার হাজার জনগণ তাদের আবাদি ফসল নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০১৫ সালের ২৩ অগাস্ট ভোর রাতে স্মরণকালের ভয়াবহ বন্যায় আত্রাইয়ের ফুলবাড়ী বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ ভাঙার পর মির্জাপুর এলাকার আত্রাই-নওগাঁ আঞ্চলিক সড়ক ভেঙে আশেপাশের এলাকার ফসল পানির নিচে তলিয়ে যায়। সেইসঙ্গে এলাকার শত শত পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করে। এতে আত্রাই-রাণীনগর উপজেলার প্রায় ১৪ হাজার হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে যায়। প্রায় দুই মাস পরে বন্যার পানি নেমে যায়। এদিকে বন্যার পানি শুকিয়ে যাওয়ার তিন বছর অতিবাহিত হলেও আজও ভাঙ্গা স্থান মেরামত করা হয়নি। এ ভাঙন মেরামত না করায় যোগাযোগের ক্ষেত্রে এলাকাবাসীর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ডাঙ্গাপাড়া, ফুলবাড়ি, পশ্চিম-মিরাপুর, উদনপৈয়, মিরাপুরসহ বিভিন্ন এলাকার কোমলমতি শিশুদের এ পথেই স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতাযাত করতে হয়। এ এলাকার লোকজনকে সপ্তায় দুইদিন শনিবার ও মঙ্গলবার ভবানীপুর-মির্জাপুর হাটে যাবার জন্য এ পথ ব্যবহার করতে হয়। তাদের উৎপাদিত কৃষিপণ্য এ পথ দিয়েই হাটে বাজারজাত করতে হয়। বন্যায় বাঁধ বিধ্বস্ত হওয়ার পর থেকে তারা তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে পারছে না।
এদিকে এ বাঁধ মেরামত না করার ফলে আগামী বন্যা মৌসুমে আত্রাই-নওগাঁ আঞ্চলিক সড়ক হুমকির মুখে পড়বে বলে মনে করছেন স্থানীয়রা। বর্তমানে এলাকার হাজার হাজার কৃষক তাদের আবাদি ফসল নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
এ বিষয়ে ফুলবাড়ী গ্রামের খন্দকার জিতু আহম্মেদ জানান, আমরা এ ভাঙন মেরামতের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যসহ অনেকের কাছেই ধর্ণা দিয়েছি। সকলেই আশ্বস্ত করেন। কিন্তু আজও মেরামত না হওয়ায় বর্ষা মৌসুমের আগেই আমরা শত শত পরিবার পানি বন্দি হয়ে পড়েছি। আসন্ন বন্যা মৌসুমের আগে বাঁধটি মেরামত না করার ফলে আমাদের মাঠে কোন আবাদ করতে পারিনি। বর্তমানে বাঁধটি মেরামত করা অসম্ভব হয়ে পড়েছে।
এ ব্যাপারে ভবানীপুর জিএস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান বলেন, গত ২০১৫ সালের স্মরণকালের ভয়াবহ বন্যায় ফুলবাড়ী বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ ভাঙার ফলে এ সড়কের উপর দিয়ে ছাত্র-ছাত্রীর চলাচল খুবই ঝুঁকিপূর্ণ। পারাপারের জন্য নৌকায় একমাত্র অবলম্বন । বাঁধটি সংস্কার না করার ফলে ছাত্র-ছাত্রীর পড়াশুনার বিঘœ ঘটছে বলেও জানান তিনি। তাই দ্রুত বাঁধটি নির্মাণের জন্য ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো: শফিকুল ইসলাম বাবু জানান, ফুলবাড়ী বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ একটি জনগুরুত্বপূর্ণ। বাঁধটি সংস্কার না করা হলে আবারও আত্রাই-নওগাঁ আঞ্চলিক সড়ক হুমকির মুখে পড়বে। এ বাঁধটি সংস্কারের জন্য কর্তৃপক্ষকে অনেক বার জানানো হয়েছে। কিন্তু তিন বছর অতিবাহিত হলেও আজও কোন পদক্ষেপ গ্রহণ করেনি তারা। আশা করি কর্তৃপক্ষ দ্রুত সংস্কার পদক্ষেপ গ্রহণ করবেন।
এ ব্যাপারে মুঠোফোনে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী সুধাংশু কুমার সরকার জানান, ফুলবাড়ী বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধটি আমাদের কি না জানা নেই। বাঁধটি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের হলে অবশ্যই সংস্কার করা হবে।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ
আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা
আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি?
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা
স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু
বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)