শিরোনাম:
●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল
রাঙামাটি, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২ আগস্ট ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » শৈলকুপার ছাত্রদল নেতা লিপটন নিখোঁজের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা
প্রথম পাতা » খুলনা বিভাগ » শৈলকুপার ছাত্রদল নেতা লিপটন নিখোঁজের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা
বৃহস্পতিবার ● ২ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শৈলকুপার ছাত্রদল নেতা লিপটন নিখোঁজের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা

---ঝিনাইদহ প্রতিনিধি :: (১৮ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.২১মি.) ঝিনাইদহের শৈলকুপায় ছাত্রদল ক্যাডার রিয়াজুল ইসলাম লিপটন নিখোঁজের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে শহরের কবিরপুর এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা এক ক্লিনিক ব্যবসায়ী। সে লিপটনের পরিবারকে ফুসলিয়ে এ মামলায় পূর্ব শত্রুদের নাম অন্তর্ভূক্ত করতে দৌড়ঝাপ করছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ওই ক্লিনিক ব্যবসায়ীর সাথে একাধিক ব্যক্তির বিভিন্ন মামলা চলমান রয়েছে। প্রতিপক্ষদের ফাঁসাতে লিপটন নিখোঁজ মামলায় তাদের নাম জড়ানোর চেষ্টা চালাচ্ছে। গত ৪ জানুয়ারী রিয়াজুল ইসলাম লিপটনের পিতা হাবিবপুর গ্রামের আব্দুল খালেক বাদী হয়ে এ ঘটনায় বিজ্ঞ আদালতে পিটিশন মামলা দায়ের করে। মামলায় কাজীপাড়া গ্রামের শারমিন আক্তার তানিয়া নামের এক শিক্ষিকাকে আসামী করা হয়। পরে পিবিআই’র উপর এ মামলার তদন্তের দায়িত্ব পড়ে। বাদীর অভিযোগ তার ছেলেকে বিবাদীর ইটভাটায় পুড়িয়ে হত্যা করা হয়েছে। তবে সম্প্রতি পিবিআই তদন্তে সিডিআই ও এসএমএস এর মাধ্যমে মোবাইল কল লিস্টের সহযোগিতায় তদন্তের বিষয়টি পরিস্কার হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী ৪ জানুয়ারী রাতে লিপটনকে যদি ভাটার আগুনে পুড়িয়ে মারা হয় তাহলে পরদিন ৫ জানুয়ারি লিপটন তার (০১৭১১১০০৫৯৪) মোবাইল থেকে ড্রাইভার রিপন বিশ্বাসের সাথে (০১৭২১০৩১২১২) কথা বলে কিভাবে? ধুম্রজাল এড়াতে পিবিআই সংশি¬ষ্ট বিষয়ে একটি জিআর মামলা করার জন্য আদালতে মতামত দিয়েছে। ওই ক্লিনিক ব্যবসায়ী এ সুযোগ কাজে লাগিয়ে মামলার বাদীকে ভুলভাল বুঝিয়ে বশে আনে। বাদী আব্দুল খালেক শারমিন আক্তারসহ মোট ৯ জনকে আসামী করার আবেদন করেছে আদালতে। যাদের প্রত্যেকের সাথে ওই ক্লিনিক ব্যবসায়ীর বহু পূর্ব থেকেই শত্রুতা চলমান রয়েছে। মজার বেপার হলো এ মামলায় আসামীর তালিকায় ক্লিনিক ব্যবসায়ীর পূর্ব শত্রুদের নাম কেন? এ নিয়ে সুধী মহলে গুঞ্জন সৃষ্টি হয়েছে। আসামীদের মধ্যে একজন দায়িত্বশীল সাংবাদিক, ২ জন ছাত্রলীগ কর্মী, ওই ক্লিনিক ব্যবাসায়ীদের চাচাতো ভাই যাদের সাথে জমাজমির বিরোধ রয়েছে এবং শারমিন আক্তারের কয়েকজন কর্মচারীর নাম রয়েছে। ঘটনা যাই হোক লিপটন নিখোঁজ মামলায় আসামী করার আবেদিত ৯ জনের সাথেই রয়েছে শৈলকুপার ওই ক্লিনিক ব্যবসায়ীর দীর্ঘদিনের শত্রুতা। অবস্থাদৃষ্টে শৈলকুপাবাসী মনে করে, প্রকৃত সত্য আড়াল করতেই জনৈক ক্লিনিক ব্যবসায়ী মরিয়া হয়ে মামলার বাদী আব্দুল খালেককে ভিন্নখাতে প্রভাবিত করে নিজের স্বার্থ হাসিলে ব্যস্ত রয়েছে। লিপটন নিখোঁজের পর থেকেই নিয়মিত বাদী পক্ষের আত্মীয় পরিজনদের নিয়ে ওই ক্লিনিক ব্যবসায়ীর বৈঠক, তাদের বিভিন্নভাবে সহযোগিতা ও পারিপার্শ্বিক অবস্থার আচরণদৃষ্টে তেমনটাই মনে করছে সচেতন মহল। শৈলকুপা থানায় বিভিন্ন মামলার পলাতক আসামী রিয়াজুল ইসলাম লিপটন নিখোঁজের পর জেলার দায়িত্বশীল সাংবাদিকগণ গুরুত্বের সাথে ফলাও করে পত্র-পত্রিকায় খবর প্রকাশ করে। সন্তানহারা পরিবারকে পুজি করে ব্যক্তিস্বার্থে সক্রিয় শৈলকুপার ওই ক্লিনিক ব্যবসায়ীর বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। সরকারি কর ফাঁকি দিয়ে বিপুল বিত্তবৈভব আর একাধিক ক্লিনিক-ডায়াগনষ্টিকের মালিক বর্তমানে টাকার দাপটে ধরাকে সরাজ্ঞান করে রামরাজত্ব কায়েম করছে। তার ক্লিনিকের অবৈধ কাগজপত্রের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ খবর প্রকাশ করায় শৈলকুপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের দায়িত্বশীল সাংবাদিক শিহাব মলি¬কের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করায় সাংবাদিকদের সাথেও বিরোধ রয়েছে বলে জানা গেছে। প্রশাসনের উর্ধ্বতন কর্তৃক্ষের নিকট শৈলকুপার মানুষ লিপটন নিখোঁজের সঠিক রহস্য জানতে চায়। একটি স্পর্শকাতর মামলা ভিন্নখাতে প্রভাবিত করে প্রকৃত সত্যকে আড়াল করতে কেউ মরিয়াভাবে ব্যক্তিস্বার্থ উদ্ধারে মাঠে নামলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।





খুলনা বিভাগ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আর্কাইভ