শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩ আগস্ট ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » সন্তানদের সঙ্গে রাজপথে মায়েরাও
প্রথম পাতা » গাজিপুর » সন্তানদের সঙ্গে রাজপথে মায়েরাও
শুক্রবার ● ৩ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সন্তানদের সঙ্গে রাজপথে মায়েরাও

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৮ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৫মি.) রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ২ আগস্ট বৃহস্পতিবার গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ফ্যাস্টুন হাতে রাজপথে দাঁড়িয়েছেন মায়েরাও।

মায়েরা বলেন, আমরা রাজপথে সন্তানদের লাশ আর দেখতে চাই না।

তাদের ফ্যাস্টুনে লেখা ছিল- ‘সন্তানের রক্ত আর না, প্রয়োজনে মায়েদের রক্ত নিন, তবুও ওদের বাঁচতে দিন’। ‘আমি একজন মা, আমার সন্তানের রক্ত আর দেখতে চাই না।’

২ আগস্ট বৃস্পতিবার সকাল থেকে চান্দনা চৌরাস্তা, শিববাড়ি মোড়, টঙ্গীসহ বিভিন্ন স্থানে মহাসড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এ সময় তারা গাড়ির চালকদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেসের কাগজপত্র যাচাই-বাছাই করে। এতে গাজীপুরের সড়ক-মহাসড়কে গাড়ির সংকট দেখা দিলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গীর স্কুল-কলেজের শিক্ষার্থীরা টঙ্গী স্টেশন রোড, কলেজ গেট এলাকায় শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল শুরু করে। এ সময় পুলিশ তাদের রাস্তা থেকে সরে যেতে বলে। তারা অবরোধ না তুলে গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে একপর্যায়ে পুলিশ তাদের ধাওয়া দিলে দুপুর দেড়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার ও অভ্যন্তরীণ বাস চলাচল করতে দেখা যায়নি।

অপরদিকে বেলা ১১টার দিকে গাজীপুর চান্দনা চৌরাস্তায় স্থানীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী জড়ো হয়ে মহাসড়কে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় তারা মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহন আটকে চালকের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র দেখতে চায়। এক পর্যায়ে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা তাদের ৯ দফা দাবি মেনে নেয়ার জন্য বিভিন্ন স্লোগান দিতে থাকে। কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপদ দূরত্বে থেকে ঘটনা পর্যবেক্ষণ করতে দেখা যায়। একই সময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা শহরের শিববাড়ি মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। তারা দুই শিক্ষার্থী নিহতের ঘটনার তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করে ৯ দফা মেনে নেয়ার আহ্বান জানায়। শিক্ষার্থীরা দুপুর আড়াইটার দিকে অবরোধ কর্মসূচি শেষ করে বাড়ি ফিরে যায়।

গাজীপুর ট্রাফিক পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালেহ উদ্দিন আহমেদ জানান, শিক্ষার্থীরা যানবহনের ফিটনেস এবং চালকেদের ড্রাইভিং লাইসেন্স যাচাই করছে। এতে করে মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে।

গাজীপুরে স্থানীয় একটি কলেজের এক শিক্ষার্থী জানান, পুলিশ ঘুষ খেয়ে অপরিণত চালকদের গাড়ি চালাতে সহযোগিতা করছে। গাড়ির ফিটনেস এবং চালকের লাইসেন্স না থাকলেও তাদের গাড়ি চালাতে তারা সহায়তা করছে। এজন্য সড়ক-মহাসড়কে দুর্ঘটনা ঘটছে, মানুষ মরছে।

গাজীপুর সড়ক পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সুলতান আহামেদ সরকার জানান, পরিবহনের চালক ও শ্রমিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। রাস্তায় গাড়ি নিয়ে নামলেই তারা হয়রানি ও হামলার শিকার হচ্ছেন। তাই তারা যানবাহন চালানো থেকে বিরত রয়েছেন।

অপরদিকে, সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় জেলার কালিয়াকৈরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকালে বিক্ষোভ করেছে। এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে সড়ক অবরোধ করে। সড়কে যানজট হয়ে যানবাহনের দীর্ঘ লাইন থাকলেও হাইওয়ে পুলিশের কোন তৎপরতা না থাকায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

জানা যায়, সকাল থেকেই উপজেলার আশেপাশের এলাকার স্কুল ও কলেজের শিক্ষার্থীরা চন্দ্রা এসে জড়ো হয়। পরে তারা সড়কে চলাচলকারী যানবাহন চালকদের লাইসেন্স দেখে গাড়ী ছাড়ে। ফলে সড়কে যানবাহনের দীর্ঘ লাইন হয়ে যানজটের সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে সড়কে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। ফলে যানচলাচল বন্ধ হয়ে যায়। ওই সড়কে প্রায় দুই ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। পরে থানা পুলিশ এসে শিক্ষার্থীদের অনুরোধ করে সড়ক থেকে সড়িয়ে নিলে যান চলাচল করতে থাকে।

কালিয়াকৈর থানার ইন্সপেক্টর (তদন্ত) মুহাম্মদ মাসুদ আলম জানান, চন্দ্রা এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। তাদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে নিলে যান চলাচল শুরু হয়





আর্কাইভ