শুক্রবার ● ৩ আগস্ট ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি মাটিরাঙ্গা শাখার অভিষেক
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি মাটিরাঙ্গা শাখার অভিষেক
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১৮ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০১মি.) বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) মাটিরাঙ্গা উপজেলা সংসদের নবগঠিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১ টায় মাটিরাঙ্গা শ্রীশ্রী কালী মন্দির প্রাঙ্গনে জাতীয় পতাকা ও মঞ্চ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।
বাগীশিক মাটিরাঙ্গা উপজেলা সংসদের সভাপতি জগদীশ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মাটিরাঙ্গা পৌর সভার মেয়র মো. শামছুল হক।
আর্শীবাদক অতিথি ছিলেন আনোয়ারা ব্রম্ম মঠ ও মিশন-এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তাপসানন্দ গিরি মহারাজ ।
এসময় মাটিরাঙা সৎসঙ্গ-এর সভাপতি মনিন্দ্র কিশোর ত্রিপুরা, সমাজকর্মী মনোরঞ্জন বণিক, বাবুল বণিক ও রাখাল গর্জা উপস্থিত ছিলেন।
পরে বাংলাদেশ খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যান পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক সজল বরণ সেন এর পক্ষ থেকে শ্রীমদ্ভভাগবদ গীতা শিক্ষানবিশদের মাঝে ১৫০ টি গীতা ও ডায়েরি বিতরণ করা হয়।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের