শিরোনাম:
●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ
রাঙামাটি, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৪ আগস্ট ২০১৮
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে ছিনতাইকারী দলের মূলহোতা ‘লন্ডনী হোসেন’ গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে ছিনতাইকারী দলের মূলহোতা ‘লন্ডনী হোসেন’ গ্রেফতার
শনিবার ● ৪ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে ছিনতাইকারী দলের মূলহোতা ‘লন্ডনী হোসেন’ গ্রেফতার

---বিশ্বনাথ প্রতিনিধি :: (২০ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫১মি.) সিলেটের বিশ্বনাথে বিভিন্ন স্থানে টাকা ছিনতাইকারী দলের মূলহোতা সাবেক ব্যাংক কর্মচারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে সিলেট জেলার ওসমানীনগর উপজেলার নাগেরকোনা গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে মো. আলী হোসেন তৌফিক ওরফে লন্ডনী হোসেন (২৮)। দীর্ঘ ৯মাস অভিযানের পর আজ শনিবার দুপুরে ওসমানীনগরে রাখালগঞ্জ বাজার থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ছিনতাইকারীর মূল হোতা বিশ্বনাথ উপজেলা সদরের সোনালী ব্যাংকের পিয়নের চাকুরীতে ছিল। গত তিন বছর পূর্বে সে চাকুরী ছেড়ে দেয়। ব্যাংকের চাকুরী ছেড়ে দিয়ে সে ছিনতাই করার কাজে জড়িয়ে পড়ে।

আজ শনিবার বেলা ১টায় সংবাদ সম্মেলনে থানার ওসি শামসুদ্দোহা পিপিএম জানান, গত বছর ২৯নভেম্বর বিশ্বনাথ উপজেলা সদরের উত্তরা ব্যাংক থেকে ২২লাখ টাকা উত্তোলন করেন উপজেলার বগিরচক গ্রামের লন্ডন প্রবাসী জুলহাস মিয়ার স্ত্রী জেবুন নাহার (৩২)। তিনি টাকা উত্তোলন করে অটোরিকশা (সিএনজি) গাড়িতে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার বগিরচক নামক স্থান থেকে তাদের কাছ থেকে টাকা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। এসময় তার ব্যবহৃত দুটি মোবাইল সেটও লুট করা হয়। তবে পরদিন ছিনতাইয়ের ঘটনায় জেবুন নাহার বাদী হয়ে থানায় মামলা করেছেন দেড় লাখ টাকা। মামলা নং-(১৪)। ওই মামলার সুত্র ধরেই ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ছিনতাইকারীর মূলহোতা হোসেন’কে শনাক্ত করা হয়। গ্রেফতারের পর সিসি ক্যামেরার ফুটেজে তার পরনে থাকা সার্ট, প্যান্ট ও জুতা উদ্ধার করেছে পুলিশ। এর পূর্বে সিলেটের করিম উল্লাহ মার্কেটে একজনের কাছ থেকে লুন্টিত একটি মোবাইল সেটও উদ্ধার করা হয়। এর পূর্বে চলতি বছরের ১৫ মে বিশ্বনাথের ডাচ্ বাংলা ব্যাংক থেকে ৩ লাখ টাকা উত্তোলন করেন ছাতক উপজেলার ভাটিপাড়া গ্রামের আবদুল মতিনের পুত্র জামরান আহমদ (৩৭)। তিনি অটোরিকশা (সিএনজি) গাড়িতে বাড়ি ফেরার পথে বিশ্বনাথের নরসিংপুর নামক স্থান থেকে তার টাকা ছিনতাই করা হয়। সেদিনের সিসি ক্যামেরায়ও গ্রেফতারকৃত হোসেনকে দেখা যায়। ওই ৩লাখ টাকা থেকে ছিনতাইকারী মূলহোতা হোসেন ৫হাজার টাকা ভাগ পায়।

ওসি জানান, হোসেন ব্যাংকের চাকুরী ছেড়ে দেয়ার পর সে ছিনতাইকারী হয়ে যায়। সে বিভিন্ন ব্যাংকে আবারও চাকুরী করার জন্য ছুটে যায়। মূলত সে চাকুরীর জন্য ব্যাংকে যেতে না। সে ব্যাংকে গিয়ে বসে গ্রাহকদের অনুসরন করে। গ্রাহক ব্যাংক থেকে কে কত টাকা উত্তোলন করছেন। বিষয়টি ব্যাংকের বাহিরে থাকা তার সহযোগিদের বলে দেয়। পরে তারা ছিনতাই করে। এভাবে তারা এলাকায় ছিনতাই করে আসছিল। পুলিশের জিজ্ঞাসাবাদে সে এসব তথ্য জানায় বলে ওসি জানান।

থানার ওসি শামসুদ্দোহা পিপি এম বলেন, গ্রেফতারকৃত হোসেন ছিনতাইকারীর মূল হোতা। তার নেতৃত্বে আমাদের এলাকায় দুটি ছিনতাইর ঘটনা ঘটে। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ছিনতাই’র মামলা রয়েছে। এর আগে তাকে কোনো থানা পুলিশ গ্রেফতার করতে পারেনি। আমরাই তাকে প্রথম গ্রেফতার করি। আগামীকাল (রবিবার) তাকে আদালতে প্রেরণ করা হবে। বাকি ছিনতাইকারীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।





আর্কাইভ