শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৭ আগস্ট ২০১৮
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » রাজশাহী নগরে চলছে কৌশলে পুকুর ভরাটের কাজ
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » রাজশাহী নগরে চলছে কৌশলে পুকুর ভরাটের কাজ
মঙ্গলবার ● ৭ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজশাহী নগরে চলছে কৌশলে পুকুর ভরাটের কাজ

---রাজশাহী প্রতিনিধি :: (২৩ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১.৩৭মি.) রাজশাহী মহানগরীর টিকাপাড়া (খুলিপাড়া) এলাকায় অবস্থিত একমাত্র পুকুরটি কৌশলে ভরাট করা হচ্ছে। এনিয়ে এলাকাবাসী নগর উন্নয়ন কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিয়েও কোন ধরনের ব্যবস্থা গ্রহন করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, অত্র এলাকায় ব্যবহার্য একটি মাত্র পুকুর অবশিষ্ট আছে। সেটিও ভরাট করে প্লট আকারে বিক্রির পায়তারা করছে একটি প্রভাবশালী মহল।

সরজমিনে গিয়ে জানা গেছে, মহানগরীর টিকাপাড়া ও খুলিপাড়ার মাঝামাঝি জনৈক গণি মিঞার মাঠ সংলগ্ন কয়েক বিঘা জমির উপর একটি বড় পুকুর রয়েছে। যা স্থানীয়ভাবে পচা ডাক্তারের পুকুর হিসেবেই পরিচিত। এটি অত্র এলাকায় একমাত্র পুকুর যেখানে দীর্ঘদিন ধরে এলাকার মানুষ গোসলসহ নিত্য ব্যবহারিক অনেক কাজকর্ম করে আসছেন। পুকুরটি অনেকের কাছে বিশুদ্ধ পানির একমাত্র উৎস। সেই সাথে পুকুরের সাথে ড্রেনের সংযোগ থাকায় এলাকার পানি নিষ্কাশনেরও বড় ব্যবস্থা এই পুকুরটি।

তবে সম্প্রতি নিয়ম নিতির তোয়াক্কা না করে এবং হাইকোর্টের আদেশ অমান্য করে কৌশলে এই পুকুরটি ভরাট হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পুকুর ভরাট রোধে চলতি বছর ৯ জুলাই রাজশাহী নগর উন্নয়ন কর্তৃপক্ষের নগর পরিকল্পক বরারর অভিযোগ দেয়া হয়েছে। যেখানে এলাকার অন্তত এক’শ বাসিন্দা স্বাক্ষর দিয়েছেন। অভিযোগ দেয়া হলেও এখন পর্যন্ত কোন ধরনের পদক্ষেন নেয়া হচ্ছে না বলে জানান এলাকার লোকজন।

তারা অভিযোগ করে বলেন, পুকুরটির পাশেই একটি বহুতল ভবন নির্মানের কাজ চলছে। সেখানে পাইলিং এর সমস্ত কাদা-মাটি ও বালু পুকুরে ফেলা হচ্ছে। এলাকাবাসী বারবার মৌখিকভাবে নিষেধ করলেও পাইলিং এর কাদামাটি ও বালু অপসারনের খরচ বাচাতে এসব আবর্জনা পুকুরে ফেলা হচ্ছে বলে জানান তারা। এতে একদিকে যেমন পুকুরের পরিষ্কার পানি অপরিষ্কার হচ্ছে অন্যতিকে ধীরে ধীরে পুকুরটি ভরাট হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, ভবন নির্মানের মালামাল আনা নেয় করার সুবিধার্তে পুকুরের সাথে সংযোগ ড্রেনটিও বন্ধ করে দেয়া হয়েছে। এতে করে অল্প বৃষ্টিতেই রাস্তায় হাটুজল সৃষ্টি হচ্ছে। এছাড়া কাদামাখা পথে এলাকাবাসীর যাতাযাতে চড়ম ভোগান্তি পোহাতে হচ্ছে।

নাম প্রকাশ না করা শর্তে একজন এলাকাবাসী বলেন, ছোট থেকেই আমরা এই পুকুরে গোসলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় কাজ করে আসছি। তবে গত তিন মাস ধরে পুকুরটি ব্যবহারের অনুপযোগী হয়ে যাচ্ছে। পাইলিং এর কাদা-মাটি ও বালু সরাসরি পুকুরে ফেলায় স্বচ্ছ পানি এখন ঘোলাটে হয়ে গেছে। এবিষয়ে পুকুরের মালিকের সাথে কথা বলেও কোন লাভ হয়নি। কারন তিনিও চাইছেন এভাবে আস্তে আস্তে পুকুরটি ভরাট করে ফেলতে। কোন রকম পুকুরটি ভরাট করে প্লট করে ফেলতে পারলেই তো মোটা টাকায় তা বিক্রি করা সম্ভব, তাই মালিক পক্ষও নিশ্চুব বলে মন্তব্য করেন তিনি।

এবিষয়ে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নগর পরিকল্পক আজমেরী আশরাফী জানান, এলাকাবাসীর স্বাক্ষরকৃত পুকুর ভরাট সংক্রান্ত একটি অভিযোগ তার দপ্তরে জমা দেয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।





প্রকৃতি ও পরিবেশ এর আরও খবর

দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে
সুন্দরবনে আগুন ২৩ বছরে ৩৪ বার সুন্দরবনে আগুন ২৩ বছরে ৩৪ বার
রাঙামাটির রাজস্থলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান রাঙামাটির রাজস্থলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান
আত্রাই ছোট যমুনা নদীর দু’তীরে সবুজের সমারোহ আত্রাই ছোট যমুনা নদীর দু’তীরে সবুজের সমারোহ
রাঙামাটির  লংগদুতে অবৈধ  ইটভাটা বন্ধে অভিযান রাঙামাটির লংগদুতে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)