শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৭ আগস্ট ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » সুন্দরগঞ্জে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
প্রথম পাতা » গাইবান্ধা » সুন্দরগঞ্জে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
মঙ্গলবার ● ৭ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুন্দরগঞ্জে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

 ---গাইবান্ধা প্রতিনিধি :: (২৩ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৫মি.) সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি জামাল গ্রামে ৭ আগষ্ট মঙ্গলবার ভোরে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে একাধিক মামলার আসামি ও চিহ্নিত মাদক ব্যবসায়ী আবদুস ছালাম ওরফে ঠসা ছালাম (৪৮) নিহত এবং র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিনসহ ৩ রাউন্ড গুলি, ২০ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। নিহত আবদুস ছালাম ওই গ্রামের মৃত সফু করাতি ওরফে সবুর আলীর ছেলে।

র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পর সহকারী কমান্ডার এএসপি হাবিবুর রহমান হাবিব জানান, গভীর রাতে ৪-৫ জন মাদক বিক্রেতা ওই এলাকায় মাদক কেনাবেচা করছিল এমন গোপন খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা তারা র‌্যাবকে লক্ষ্য গুলি ছোড়ে। এসময় র‌্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে র‌্যাবের দুই সদস্য ও মাদক ব্যবসায়ি আবদুস ছালাম ঠসা গুলিবিদ্ধ হলেও তার সহযোগিরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় ছালামকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুস ছোবহান জানান, আব্দুস ছালাম একজন শীর্ষ ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ি। দীর্ঘদিন ধরে সে নিজ বাড়িতে মাদক কেনাবেচা করে আসছিল। তার বিরুদ্ধে সুন্দরগঞ্জসহ বিভিন্ন থানায় মাদকের ২৮টির অধিক মামলা রয়েছে। এর আগে আবদুস ছালাম পুলিশ ও র‌্যাবের হাতে গ্রেফতার হয়ে একাধিকবার কারাভোগ করেছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)