শিরোনাম:
●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন ●   পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব ●   পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●   শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ●   রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ●   বৃষ্টিতে নলছিটিতে বাস খাদে, আহত প্রায় ২০ ●   নান্দাইলের বিদ্যালয়ে দুই শিক্ষিকার অলৌকিক উপস্থিতি ●   নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র ●   ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ●   গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় ●   রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ ! ●   অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে ●   ঈশ্বরগঞ্জে আইসিটি ভবন নির্মাণে বাধা : শিক্ষকদের মানববন্ধন ●   তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু ●   কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ ●   ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ●   অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী ●   ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন ●   নবীগঞ্জে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি রেজা কিবরিয়া ●   আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ ●   ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ●   বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ●   বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা ●   আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ ●   নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা ●   আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি
রাঙামাটি, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৭ আগস্ট ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » উদ্বিগ্ন উৎকণ্ঠার মাঝে আত্রাইয়ের কৃষক : ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত
প্রথম পাতা » গাইবান্ধা » উদ্বিগ্ন উৎকণ্ঠার মাঝে আত্রাইয়ের কৃষক : ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত
মঙ্গলবার ● ৭ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উদ্বিগ্ন উৎকণ্ঠার মাঝে আত্রাইয়ের কৃষক : ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত

---আত্রাই  প্রতিনিধি :: (২৩ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৫মি.)নওগাঁর আত্রাই উপজেলায় গত কয়েক দিনের টানা ভারী বর্ষণে ও উজানের ঢলে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মাঠে মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় আমন চাষ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে কৃষকরা। এতে উপজেলার কয়েকটি মাঠে শতাধিক হেক্টর জমির রোপণকৃত ধান পানির নিচে তলে গেছে। এ ছাড়া প্রায় ৮ হেক্টর বীজতলাও ডুবে গেছে। এদিকে পানি নেমে যাওয়ার সাথে সাথে এলাকায় ধানের চারার সঙ্কট দেখা দিতে পারে বলে এমনটি মনেকরছেন কৃষকেরা।

আত্রাই উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নে প্রায় ৬ হাজার ২০০ হেক্টর জমিতে রোপা-আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মৌসুমের শুরু থেকেই বৃষ্টির অভাবে ধান রোপণে কিছুটা দেরি হলেও উপজেলার বেশ কয়েকটি স্থানে শ্যালো মেশিনের পানি দিয়ে ধান রোপণ শুরু করে কৃষকরা। গত কয়েক দিনের টানা ভারী বর্ষণের ফলে আগাম বন্যার আশংকায় হাল ছেড়ে দিয়েছেন।
উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায়, গত এক সপ্তাহের টানা ভারী বর্ষণে উঁচু জমি ব্যতিত অপেক্ষাকৃত নিচু, নদী সংলগ্ন কিংবা বিল এলাকার ধান ক্ষেতগুলো এখন পানির নিচে নিমজ্জিত। উপজেলার ১নং শাহাগোলা ইউনিয়নের শাহাগোলা, চাপড়া, বহলা, ঝনঝনিয়া, ছোটডাঙ্গা, কয়সা, ভবানীপুর। ভোঁপাড়া ইউনিয়নের জামগ্রাম, শিমুলিয়া, আহসানগঞ্জ ইউনিয়ন ও মনিয়ারি ইউনিয়নের বেশ কিছু এলাকার মাঠ প্লাবিত হয়েছে। এতে সদ্য রোপণকৃত শতাধিক হেক্টর জমির ধান ও প্রায় ৬ হেক্টর জমির বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। এ ছাড়া দুই দিন ধরে উজান থেকে নেমে আসা বৃষ্টিপাতের ঢলের পানিতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে করে উপজেলার কৃষকরা তাদের রোপনকৃত আমন ধান এবং অবশিষ্ট চাষকৃত জমি নিয়ে শঙ্কায় রয়েছেন।

শাহাগোলা গ্রামের কৃষক আজাদ সরদার বলেন, চলতি আমন মৌসুমে খরার কারণে ধান রোপন করা কিছুটা দেরিতে হলেও আমরা সেচ দিয়ে জমি প্রস্তুুত করেছিলাম এবং কিছু জমিতে ধান রোপনও করেছিলাম কিন্তু কয়েকদিনের টানা বর্ষনে ও উজান থেকে নেমে আসা পানিতে সেই সব ধান এখন পানির নিচে। পানি নেমে গেলে আবার এই সব জমিতে নতুন করে ধান রোপন করতে হবে। এতে করে লাভের চেয়ে লোকসানই বেশি বলে আমি আশঙ্কা করছি।
উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো: সাজ্জাদ হোসেন বলেন, যে সব ধান এখন পানির নিচে সেই সব জমি থেকে পানি নেমে গেলে আবার ধান রোপন করতে হবে। তবে কিছু ধানের জাত আছে যেগুলো একটু দেরিতে রোপন করতে হয় সেই সব ধান যদি কৃষকরা পুনরায় রোপন করেন তাহলে এই লোকসানটা কৃষকরা কিছুটা হলেও পূরন করতে পারবেন।
এ ব্যাপারে আত্রাই উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ কেএম কাউছার হোসেন, প্রাকৃতিক দুর্যোগের উপর মানুষের কোন হাতে নেই। যেখানেই সমস্যা সেখানেই আমাদের উপস্থিতি এবং সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে। বর্তমান অবস্থায় করনীয় সম্পর্কে মাঠ পর্যায়ে কর্মরত আমাদের কৃষি কর্মকর্তারা পরামর্শ দিয়ে আসছেন। পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার ধান রোপন করলে তেমন একটা ক্ষতির মধ্যে কৃষকরা পড়বেন না। ধান রোপনে একটু দেরি হলেও ফলনের কোন তারতম্য হবে না।





আর্কাইভ