শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৯ আগস্ট ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিরাজগঞ্জের সড়ক-মহাসড়কে চারশতাধিক ফিটনেস বিহীন বাস-মিনিবাস
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিরাজগঞ্জের সড়ক-মহাসড়কে চারশতাধিক ফিটনেস বিহীন বাস-মিনিবাস
বৃহস্পতিবার ● ৯ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিরাজগঞ্জের সড়ক-মহাসড়কে চারশতাধিক ফিটনেস বিহীন বাস-মিনিবাস

---সিরাজগঞ্জ প্রতিনিধি :: (২৫ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৮ মি.) ফিটনেস সার্টিফিকেট, রুট পারমিটসহ অন্যান্য কাগজপত্র সঠিক নয় এমন অন্তত চার শতাধিক বাস-মিনিবাস ও কোচ সিরাজগঞ্জ থেকে চলাচল করছে সিরাজগঞ্জ-ঢাকাসহ বিভিন্ন দুরপাল্লা ও আন্তঃজেলা রুটে।

সরকারি আইন অমান্য করে অবৈধভাবে যাত্রি পরিবহন করা এই সমস্ত যানবাহনের কোন কোনটির বিরুদ্ধে রেজিস্ট্রেশন নম্বর জালিয়াতি করার মত গুরুতর অভিযোগও রয়েছে। ফিটনেসবিহীন এই সকল বাস-মিনিবাস ও কোচ চালকদের অধিকাংশের বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই বা কারও কারও লাইসেন্স থাকলেও তা সঠিক সময়ে হালনাগাদ করা হয়নি। ফিটনেসবিহীন গাড়ি ও অদক্ষ বা অবৈধ চালকদের আইনের আওতায় আনতে বিআরটিএর পক্ষ থেকে অভিযান পরিচালনা করার কথা বলা হলেও তা যথেষ্ট নয়।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সিরাজগঞ্জ অফিস, জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতি, মটর শ্রমিক ইউনিয়ন ও সরেজমিন বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে জানা যায়, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সিরাজগঞ্জ অফিস থেকে ৫৪০টি বাস, মিনিবাস ও কোচের রেজিস্ট্রেশন প্রদান করা হয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জ এর বিভিন্ন বাস কাউন্টার ও বাস ষ্ট্যান্ড থেকে আন্তঃজেলা বা দুরপাল্লা রুটে চলাচলের জন্য সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতিতে সদস্য হিসেবে অন্তুর্ভুক্ত রয়েছে ৫১৬টি যানবাহন।
বিআরটিএর তথ্য মতে সর্বশেষ ৩১শে জুলাই পর্যন্ত এই ৫৪০টি বাস-মিনিবাস ও কোচের মধ্যে মাত্র ১৭৬টি ফিটনেস ও রুটপারমিট হালনাগাদ সনদ গ্রহন করেছে। বাকিগুলো শর্তপূরণ করে পরিদর্শন সাপেক্ষে এখনো ফিটনেস বা রুট পারমিট সনদ গ্রহন করেনি। ফিটনেস ও রুটপারমিট হালনাগাদ করা এই যানবাহনগুলির বাইরে বেশ কিছু যানবাহনের রেজিস্ট্রেশন সম্পর্কিত জটিলতাও রয়েছে।

অভিযোগ রয়েছে, সিরাজগঞ্জ এম এ মতিন বাস টার্মিনাল থেকে মহিষলুটি, গুল্টা-তাড়াশ রুটে চলাচলকারি একটি বাস রেজিস্ট্রেশন নম্বর জালিয়াতি বা পরিবর্তন করে যাত্রি পরিবহন করছে। চট্টগ্রাম মেট্র-জ-২৪৩৪ (এনালগ) রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতিতে সদস্য হিসেবে অন্তভুক্ত হলেও বাসটিতে লাগানো রয়েছে ঢাকা মেট্র-জ-১৪-২৭১৭ (ডিজিটাল) নম্বর প্লেট। এমন অভিযোগ রয়েছে আরো বেশ কিছু যানবাহনের বিরুদ্ধে।

সিরাজগঞ্জ থেকে শহরের ঢাকা রোডস্থ বেশ কয়েকটি কাউন্টারের মাধ্যমে সিরাজগঞ্জ-ঢাকা, এম এ মতিন বাস টার্মিনাল থেকে সিরাজগঞ্জ-কাজিপুর, সিরাজগঞ্জ-রায়গঞ্জ, সিরাজগঞ্জ-তাড়াশ, সিরাজগঞ্জ-এনায়েতপুর, সিরাজগঞ্জ-বগুড়া, সিরাজগঞ্জ-রংপুর, সিরাজগঞ্জ-পাবনা, সিরাজগঞ্জ-কুষ্টিয়াসহ অভ্যান্তরিন ও দুরপাল্লা রুটে চলাচল করে অন্তত চার শতাধিক বাস-মিনিবাস ও কোচ। এর মধ্যে অধিকাংশই ফিটনেসবিহীন। আবার ফিটনেস থাকলেও নেই বৈধ লাইসেন্সধারি চালক। একদিকে ফিটনেসবিহীন যানবাহন অন্যদিকে অদক্ষ চালকের সমন্বয়ে গড়া এই পরিবহন ব্যবস্থা ক্রমশ ভয়ংকর রুপ ধারণ করার পরও প্রতিদিন কয়েক লক্ষ যাত্রি বিভিন্ন গন্তব্যস্থলে যাতায়াত করছে।

জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির সদস্য আলহাজ্ব আলতাফ হোসেন জানান, সড়ক দুর্ঘটনা কমাতে শুধু ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করাই নয়, যে চালকেরা বাস চালাবে তাদের বৈধ কাগজপত্র রয়েছে কিনা তাও পরিক্ষা না করে গাড়ি চালানোর অনুমতি দেয়া হচ্ছে না। বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতি এই বিষয়ে নিজস্ব উদ্যোগে অভিযান চালানোসহ বিভিন্নভাবে তৎপর রয়েছে।

ফিটনেসবিহীন গাড়ি সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিলকে বড় করছে উল্লেখ করে সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাজী আনছার আলী সাংবাদিকদের জানান, আমাদের ইউনিয়নের শ্রমিক সংখ্যা প্রায় পাঁচ হাজার। এদের অধিকাংশের অভিজ্ঞতা সম্পন্ন ও বৈধ লাইসেন্সে রয়েছে। যাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই তাদেরকে কাগজপত্র ঠিক করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে নির্দেশনা দেয়া রয়েছে যে সকল গাড়ির ফিটনেস ও অন্যান্য বৈধ কাগজপত্র রয়েছে সেগুলো চলবে এবং বৈধ লাইসেন্সধারি ড্রাইভারেরাই ঐ গাড়ি চালাবে।
এ বিষয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সিরাজগঞ্জ এর সহকারি পরিচালক (এডি) ইঞ্জিনিয়ার আলতাব হোসেন জানান, ফিটনেসবিহীন বাস চলাচল বা ড্রাইভিং লাইসেন্সেবিহীন অদক্ষ চালকদের দৌরাত্ব থামাতে আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি।

গত জুলাই মাসে আটটি ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ৯৫টি মামলা প্রদান ও নগদ এক লক্ষ পাচ হাজার চারশত টাকা জরিমানা আদায় করা হয়েছে। সড়ক দুর্ঘটনা কমাতে ও জেলার পরিবহন সেক্টরে ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সেবিহীন চালকদের গাড়ি চালানো বন্ধ করতে এই অভিযান চলতি মাস থেকে জোরদার করা হবে।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)