শিরোনাম:
●   সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ ●   ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ●   ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন ●   মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩ ●   আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ ●   র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা ●   ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   উচ্ছেদকৃত হকারদের জীবিকার বিকল্প ব্যবস্থা করুন ●   নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ ●   বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে ●   রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে ●   বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ●   রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান ●   হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ ●   মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা ●   ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ●   ব্যাঙছড়ি সড়কের কার্পেটিং না হওয়ায় বিপাকে ৫ হাজার পরিবার ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ
রাঙামাটি, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৪ আগস্ট ২০১৮
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় বসত-বাড়ি জবর দখল করতে গিয়ে সন্ত্রাসী হামলায় নারীসহ আহত-৪
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় বসত-বাড়ি জবর দখল করতে গিয়ে সন্ত্রাসী হামলায় নারীসহ আহত-৪
মঙ্গলবার ● ১৪ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উখিয়ায় বসত-বাড়ি জবর দখল করতে গিয়ে সন্ত্রাসী হামলায় নারীসহ আহত-৪

---উখিয়া প্রতিনিধি :: (৩০ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩৮মি.) কক্সবাজারের উখিয়ায় বসত-বাড়ী জবর দখল করতে গিয়ে সশস্ত্র সন্ত্রাসীরা গভীর রাতে বসতবাড়িতে হামলা চালিয়ে নারীসহ একই পরিবারের ৪ সদস্যকে গুরুতর আহত করেছে। এ সময় সন্ত্রাসীরা বাড়িঘর ভাংচুর, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ লুটপাট চালিয়ে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। এ ধরণের সন্ত্রাসী হামলা ও নারকীয় তান্ডবের ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। এমন ঘটনাটি ঘটেছে, গতকাল ১৩ আগষ্ট দিবাগত রাত সাড়ে ৩টায় উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের মধ্যরত্নাবড়ুয়াপাড়া গ্রামে।
জবর দখল করতে আসা ১৫/২০জনের সন্ত্রাসী গ্রুপের হামলায় গুরুতর আহতরা হলো : গৃহকর্তা নন বড়ুয়ার স্ত্রী রুবি বড়ুয়া (৫০), মেয়ে কলি বড়ুয়া (১৫), ডলি বড়ুয়া (১৮) ও নন বড়ুয়া (৫২)। আহতরা বর্তমানে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় আহত পরিবারের সদস্য দিলিপ বড়ুয়া বাদী হয়ে ঘটনায় জড়িত ১৫জন সন্ত্রাসীর বিরুদ্ধে উখিয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে রত্নাপালং ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরী সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, লোকনাথ বড়ুয়া, অনাথ বড়ুয়া, নন বড়ুয়া এরা তিন ভাই মিলে অনুমতি দখলের একটি জায়গা অবস্থান করছে। জায়গার প্রকৃত মালিক পরিষদে বিচার দিয়েছেন। বিচারাধীন এই জায়গা নিয়ে নতুন করে একটি ষড়যন্ত্র শুরু হয়েছে। জায়গা আত্মসাতের জন্য নাটক তৈরি করে এ ঘটনা ঘটিয়েছে।
এ ঘটনার বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোকতার আহমদ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, বিরোধীয় প্রায় ৩৭ শতক জমিতে তিন ভাইয়ের দখল স্বত্ত্ব রয়েছে। সম্প্রতি নন বড়ুয়া তার অংশে একটি ঘর তৈরি করে বসবাস করছে। অবশিষ্ট জায়গায় অপর দুই ভাই লোকনাথ বড়ুয়া মিস্ত্রী, অনাথ বড়ুয়া ভোগদখলেরত আছেন। অনুমতি দখলের এই জায়গার সাথে অতিরিক্ত কিছু জায়গাও তাদের বাপ-দাদার আমলের রয়েছে। এই জায়গার সঠিক ভাগবণ্টন নিয়ে অস্থিরতা চলছে। তবে ঘটনার বিষয়ে উভয়পক্ষ তাঁকে কিছুই জানায়নি।
এ প্রসঙ্গে জানতে চাইলে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, তিন ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ সংঘর্ষের ঘটনায় আহত পরিবারের সদস্য দিলিপ বড়ুয়া বাদী হয়ে গত সোমবার থানায় এজাহার দায়ের করেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





কক্সবাজার এর আরও খবর

বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু
মিয়ানমার ৩৩০ জন নাগরিককে হস্তান্তর করলো বিজিবি মিয়ানমার ৩৩০ জন নাগরিককে হস্তান্তর করলো বিজিবি
২২৯ মিয়ানমারের বিজিপি সদস্য বাংলাদেশে ২২৯ মিয়ানমারের বিজিপি সদস্য বাংলাদেশে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)