শিরোনাম:
●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
রাঙামাটি, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৬ আগস্ট ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » যৌতুকের জন্য স্ত্রীকে সিগারেটের ছ্যাঁকা
প্রথম পাতা » গাজিপুর » যৌতুকের জন্য স্ত্রীকে সিগারেটের ছ্যাঁকা
বৃহস্পতিবার ● ১৬ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যৌতুকের জন্য স্ত্রীকে সিগারেটের ছ্যাঁকা

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪৯মি.) গাজীপুরের শ্রীপুর উপজেলার দেওয়ানের চালা গ্রামে যৌতুকের টাকার জন্য দিলরুবা আক্তার (৩০) নামে এক গৃহবধূকে সিগারেটের ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

আজ ১৬ আগস্ট বৃহস্পতিবার দুপুরে স্বামী মো. হিরন মিয়ার (৪৫) বিরুদ্ধে শ্রীপুর থানায় অভিযোগ দিয়েছেন ওই গ্রহবধূ।

অভিযুক্ত হিরন মিয়া উপজেলার দেওয়ানের চালা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে। নির্যাতনের শিকার গৃহবধূ দিলরুবা আক্তার একই গ্রামের মৃত আব্দুল কাদিরের মেয়ে।

গৃহবধূ দিলরুবা আক্তারের ভাষ্য, ২০০৩ সালে হিরন মিয়ার সঙ্গে তার পারিবারিকভাবে বিয়ে হয়। এরপর তাদের সংসার তিন সন্তানের জন্ম হয়।

সর্বশেষ গত ১৫ দিন আগে তার তৃতীয় সন্তানের জন্ম হয়। তার স্বামী হিরন মিয়া মাদকাসক্ত। বিয়ের পর থেকেই তিনি যৌতুকের টাকার জন্য বিভিন্ন সময় তাকে নির্যাতন করে আসছেন। গত ১৫ আগস্ট বুধবার সকালে তার বাবার কাছ থেকে ৫ লাখ টাকা আনার জন্য চাপ প্রয়োগ করেন হিরন মিয়া। কিন্তু তিনি বাবার কাছ থেকে যৌতুকের ৫ লাখ টাকা এনে দিতে অস্বীকৃতি জানালে তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে ঘরের দরজা বন্ধ করে সারা শরীরে সিগারেটের আগুন দিয়ে ছ্যাঁকা দেন।

দিলরুবা আক্তারের মামা সাহাবুদ্দিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, এর আগে হিরন মিয়া তার স্ত্রীর আড়াই লাখ টাকার জমি ভয়ভীতি দেখিয়ে পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন। এছাড়াও প্রায় সময়ই যৌতুকের টাকার জন্য মারধর করেন।

এ ব্যাপারে তেলিহাটি ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার হাসান হাফিজুর রহমান দিপক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, হিরন মিয়া একজন মাদকাসক্ত। তিনি বিভিন্নভাবে তার স্ত্রীকে নির্যাতন করতেন। এ বিষয়ে তাকে একাধিকবার সতর্কও করা হয়েছে।

শ্রীপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, দ্রুতই অভিযুক্ত হিরন মিয়াকে আইনের আওতায় আনা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)