শিরোনাম:
●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন ●   পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব ●   পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●   শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ●   রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ●   বৃষ্টিতে নলছিটিতে বাস খাদে, আহত প্রায় ২০ ●   নান্দাইলের বিদ্যালয়ে দুই শিক্ষিকার অলৌকিক উপস্থিতি ●   নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র ●   ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ●   গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় ●   রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ ! ●   অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে ●   ঈশ্বরগঞ্জে আইসিটি ভবন নির্মাণে বাধা : শিক্ষকদের মানববন্ধন ●   তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু ●   কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ ●   ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ●   অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী ●   ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন ●   নবীগঞ্জে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি রেজা কিবরিয়া ●   আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ ●   ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ●   বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ●   বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা ●   আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ ●   নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা ●   আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি
রাঙামাটি, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৮ আগস্ট ২০১৮
প্রথম পাতা » অপরাধ » সিএনজি ড্রাইভারের সহযোগিতায় বাড়ছে ছিনতাই
প্রথম পাতা » অপরাধ » সিএনজি ড্রাইভারের সহযোগিতায় বাড়ছে ছিনতাই
শনিবার ● ১৮ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিএনজি ড্রাইভারের সহযোগিতায় বাড়ছে ছিনতাই

---সিলেট প্রতিনিধি :: (৩ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫৮মি.) সিলেটের নগরে অভিনব কায়দায় ছিনতাইয়ের শিকার হচ্ছেন সিলেটবাসী। সিএনজি চালিত অটোরিকশা চালকদের যোগসাজেসে এসব ঘটনা ঘটছে। সিলেটে এমন ছিনতাইর ঘটনা নতুন নয়। বেশ কয়েকবছর ধরেই একটি চক্র এ কায়দায় ছিনতাই চালিয়ে যাচ্ছে। আর ছিনতাইকারীদের পাঁতা এই অভিনব ফাঁদে পড়ছেন সাধারণ মানুষ। প্রতিনিয়ত এরকম অভিনব ছিনতাইয়ের ঘটনা ঘটলেও ছিনতাইকারীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।

সম্প্রতি নগরীতে দিনে দুপুরে ছিনতাইর শিকার হওয়া সিলেটের একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আলী ফজল মোহাম্মদ কাওছার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, বন্দরবাজার থেকে উপশহর যাওয়ার উদ্দেশ্যে একটি সিএনজি চালিত অটোরিকশায় উঠেছিলাম। চালক ছাড়াও অটোরিকশায় আরো ৪ জন যাত্রী ছিলেন। অর্ধেক পথ সোবহানীঘাট পয়েন্ট এলাকায় আসলে এক যাত্রী চালককে বলেন, এদিকে কেন যাচ্ছন ? চালক বলল একজনের সাথে দেখা করবে।

সাথে সাথেই চালক অটোরিকশা ঘুরিয়ে উল্টো পথে যাওয়া ধরল। তখন আমি চালককে জিজ্ঞেস করলাম কেন গাড়ি ঘুরাচ্ছো। চালক আমাকে উপশহর ডেকে তুললেও তখন বলল সে টিলাগড় যাবে। তখন আমি গাড়ি থামিয়ে নেমে সেখানেই গেলাম। গাড়ি থেকে নামার পর কিছুদূর গিয়েই টের পেলাম আমার পেকেটে থাকা স্যামসাং গ্যালাক্সি মোবাইলটি নেই। ততক্ষণে চালক দ্রুত বেগে এই এলাকা ছেড়ে চলে গেছে।

তিনি আরো বলেন- এই ঘটনার শিকার হওয়ার পর অনেকের সাথেই বিষয়টি শেয়ার করেছি। দেখলাম শুধু আমি না, সিলেটের অনেক মানুষ একই কায়দায় ছিনতাইর শিকার হয়েছেন। ঘটনার বিস্তারিত উল্লেখ করে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিলে আরো অনেকেই এমন ঘটনার কথা তার স্ট্যাটাসের কমেন্টে তুলে ধরেন।

এরকমই এক যাত্রী বাশার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আজ থেকে দুই মাস আগে রোজভিউ পয়েন্ট থেকে সিএনজি যোগে বন্দর যাচ্ছিলাম, আমি সিএনজিতে উঠার আগেই আরো তিনজন যাত্রী ছিল। আমি বন্দর নামার কিছুক্ষন পর টের পেলাম আমার পেকেটে থাকা সিম্পনি মোবাইলটি নেই। ততক্ষণে চালক দ্রুত বেগে এই এলাকা ছেড়ে চলে গেছে।

জানা যায়, সিলেট নগরীতে এই পন্থায় সাধারণ মানুষের গুরত্বপূর্ণ জিনিষ নিয়ে চম্পট দেয় ছিনতাইকারীরা। সিলেট মহানগরীর বন্দরবাজার-মেজরটিলা, আম্বরখানা-মদিনা মার্কেট, বন্দরবাজার-হুমায়ুন রশীদ চত্বর, টিলাগড়-আম্বরখানা, উপশহর-সোবহানীঘাট-বন্দরবাজার, বন্দরবাজার-আম্বরখানা, সুরমা পয়েন্ট-ওসমানী মেডিকেল, মদীনা মার্কেট-ভার্সিটি গেইট প্রভৃতি এলাকায় নিয়মিত সিএনজি অটোরিকশা চলাচল করে থাকে।

এসব এলাকায় সিএনজি অটোরিকশা নিয়ে ছিনতাইকারীরা আগে থেকেই ওঁৎ পেতে থাকে। একেকটি অটোরিকশায় চালক ছাড়া আগে থেকেই দু’তিনজন ‘যাত্রী’ ওঠে বসে থাকেন। কোনো প্যাসেঞ্জার এলে তাকে অটোরিকশায় তুলে নেয়া হয়। এক্ষেত্রে আগে থেকেই বসে থাকা যাত্রীরা কৌশলে ওই ব্যক্তিকে পেছনের সিটে মধ্যখানে কিংবা তাদের সুবিধাজনক যায়গায় বসিয়ে দেয়। এরপর অটোরিকশা চলাকালে সুযোগ বুঝেই যাত্রীর জিনিষপত্র হাতিয়ে নেয় তারা। আর কাজ শেষ হলেই নানা কাহিনীর জন্ম দিয়ে ঔ যাত্রীকে নামিয়ে তারা পালিয়ে যায়।

কোন কোন সময় আরো বড় ঘটনাও ঘটায় তারা। অটোরিকশা চলাকালীন নিরাপদ স্থান বুঝে ছিনতাইকারীরা যাত্রী বেশ থেকে নিজেদের খোলস ছেড়ে বেরিয়ে আসে। ধারালো অস্ত্র কিংবা পিস্তল ধরে অটোরিকশার ঔ ব্যাক্তির কাছ থেকে টাকা, মোবাইলসহ সবকিছু কেড়ে নিয়ে তাকে নামিয়ে দিয়ে চম্পট দেয় তারা।

বছর খানেক আগে সিলেট নগরীর উপশহর এলাকার ব্যবসায়ী কাজী বায়েস একইভাবে ছিনতাইয়ের শিকার হয়েছেন। উপশহর থেকে বন্দরবাজার যাওয়ার পথে তাকে ‘গাড়ি নষ্ট’ বলে নামিয়ে দিয়ে চম্পট দেয় ছিনতাইকারীরা। পরে তিনি পকেটে হাত দিয়ে নিজের আইফোন সিক্স মডেলের সেলফোন পাননি।

কিছু দিন আগে এক ডাক্তার সাহেব মিরাবাজার থেকে বন্দর আসছিলেন সিএনজি যোগে, সেই সিএনজিতে আগে থেকেই দিইজন যাত্রী ছিল। কিছু দুর আসার পর এক যাত্রী তার টাকা পড়ে গেছে বলে গাড়ীর সিটের আশাপাশে খোজাখুজি করতে থাকে এবং কিছুক্ষন পর সে নেমে যায়, আর তখন গাড়ীর ড্রাইভার বলে ভাই আপনি নেমে যান আমার গাড়ীর কাগজ নেই আমি বন্দর যাব না। আর আপনার ভাড়া দেওয়া লাগবো না। আমি সিএনজি থেকে নেমে অন্য গাড়ীতে করে বন্দর চলে আসি। কিন্তু বিপত্তি বাধে ভাড়া দিতে গিয়ে। আমি আমার পকেটে হাত দিয়ে দেখি যে, পকেটে আমার মানিব্যাগ ও মোবাইল ফোনটি নেই।





অপরাধ এর আরও খবর

রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১ মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ

আর্কাইভ