শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২০ আগস্ট ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ভিজিএফ এর চাউল বিতরণে অনিয়ম : গ্রেফতার-১
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ভিজিএফ এর চাউল বিতরণে অনিয়ম : গ্রেফতার-১
সোমবার ● ২০ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে ভিজিএফ এর চাউল বিতরণে অনিয়ম : গ্রেফতার-১

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (৫ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৪৬মি.) গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরীবদের জন্য ঈদ উপলক্ষে বরাদ্দকৃত ভিজিএফ এর চাউল বিতরণে ব্যাপক অনিয়ম, মাপে কম এবং কালো বাজারে বিক্রয়ের অভিযোগ পাওয়া গেছে।

বারিষাব ও রায়েদ ইউনিয়নের দুই জায়গা থেকে ২৫ বস্তা চাউল ইউপি মেম্বার ও চকিদার কালো বাজারে বিক্রি করে দেয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মাকছুদুল ইসলাম গতকাল ১৯ আগস্ট রবিবার রাতে গিয়াসপুর বাজারে অভিযান চালিয়ে রাশিদ ও আনোয়ারের মুদি দোকান থেকে এসব চাউল উদ্ধার করেছে।

দোকানী রাশিদ (৭৫) কে থানা পুলিশ গ্রেফতার করেছে। পরে উপজেলা নির্বাহী অফিসার দুটি দোকানই সিলগালা করে দিয়েছেন।

পরে আজ ২০ আগস্ট সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রায়েদ ইউনিয়নের শাহজাহান মেম্বারের বাড়ি থেকে ৬ বস্তা চাউল উদ্ধার করেছেন। টের পেয়ে শাহজাহান মেম্বার বাড়ি থেকে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়।

জানাযায়, উপজেলার ৪ নং বারিষাব ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বার মমতাজ উদ্দিন ও শাহজাহান চকিদার গত রবিবার বিকেলে চাউল গুলো পাশ্ববর্তী ওই দোকানে বিক্রয় করেন। এর আগে দিনের বেলা জনপ্রতি ২০ কেজি চাউলের পরিবর্তে ১০ কেজি করে বিতরণ করা হয়েছে বলে অভিযোগ ছিল।

আটককৃত মুদি দোকানদার রাশিদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, বারিষাব ইউনিয়ন পরিষদের মমতাজ মেম্বার ও চকিদার শাহজাহান তার কাছে ৯ বস্তা চাউল বিক্রি করে। ৩০ কেজি ওজনের প্রতি বস্তা চাউলের জন্য তাকে ১৩শ টাকা করে দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, বারিষাব ইউনিয়নে ভিজিএফ এর ৪৮.৯ মেট্রিক টন চাউল বরাদ্দ দেয়া হয়েছে। জনপ্রতি ২০ কেজি করে বিতরণ করার কথা থাকলেও পরিমানে কম বিতরণ করে মমতাজ মেম্বার ও শাহজাহান চকিদার তা অবৈধ ভাবে বিক্রি করে দেয়। খবর পেয়ে গত রবিবার রাতে অভিযান চালিয়ে ১৯ বস্তা চাউল উদ্ধার করা হয়েছে। চাউল ক্রেতা মুদি দোকানী রাশিদ কে আটক করা হয়েছে এবং দুটি দোকান সিলগালা করে দেয়া হয়েছে। এছাড়া রায়েদ ইউনিয়নের শাহজাহান মেম্বারের বাড়ি থেকে ৬ বস্তা চাউল উদ্ধার করা হয়েছে। এ সময় শাহজাহান মেম্বার বাড়িতে ছিল না। এব্যাপারে তাদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

বারিষাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউজ্জামান বাবলু সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, তার ইউনিয়নের ২ হাজার ৪ শত ৪৫ জন লোকের জন্য ৪৮.৯ মেট্রিক টন চাউল বরাদ্দ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বারগণ তাদের নিজ দায়িত্বে ভিজিএফ এর চাউল বিতরণ করেছেন। বিকেল ৫ টা পর্যন্ত তিনি তার অফিসে উপস্থিত থেকে চাউল বিতরণ কাজ তদারকি করেছেন বলে তিনি জানান। তবে কিছু চাউল বিতরণের বাকি ছিল, তা সোমবার বিতরণের কথা ছিল। পরে কি হয়েছে তিনি তা জানেন না। জড়িতদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

এ ব্যাপারে প্রকল্প কর্মকর্তা (পিআইও) মো. বাকি বিল্লাহ্ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, উপজেলার ১১ টি ইউনিয়নে চাউল বিতরণের কার্যক্রম তদারকির জন্য আলাদা টেক অফিসার রয়েছে। বারিষাব ইউনিয়নে চাউল বিতরণের সময় সংশ্লিষ্ট টেক অফিসার একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী আতিকুর রহমান উপস্থিত থাকলেও শেষ পর্যন্ত তিনি সেখানে ছিলেন না বলে জানান।

রায়েদ ইউনিয়নের ইউপি সদস্য শাহজাহান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, তার সংশ্লিষ্ট ওয়ার্ডে নির্ধারিত ব্যক্তিদের মাঝে জনপ্রতি ২০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। এলাকার কারো কোন অভিযোগ নেই। তার নিজের ধান ভাঙ্গানো চাউল ঘরের বারান্দায় দেখে কেউ হয়তো শত্রুতাবশত অপপ্রচার দিয়েছেন। যে চাউল জব্দকরা হয়েছে, তা ভিজিএফ এর চাউল নয় বলে তিনি দাবী করেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুবকর সিদ্দিক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, বারিষাব ইউনিয়নের চাউল কালো বাজারে বিক্রয়ের ঘটনায় টেক অফিসার আতিকুর রহমান বাদী হয়ে মমতাজ মেম্বার, শাহজাহান চকিদার, মুদি দোকানদার রাশিদ ও আনোয়ারকে আসামী করে মামলা দায়ের করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ, গত ইউনিয়ন পরিষদের বির্তকিত নির্বাচনে উপজেলার ১১ টি ইউনিয়নের সবকটিতে স্থানীয় আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান এবং অধিকাংশ মেম্বার ভ্রার্থীরা বিজয়ী হয়। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উপজেলার ১১টি ইউনিয়নে গড়ে ২ হাজার জন গরীব দুঃস্থদের মাঝে জনপ্রতি ২০ কেজি করে ভিজিএফ এর চাউল বরাদ্দ দেয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি গত শনিবার দিনব্যাপী বিভিন্ন ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে গরীব দুঃস্থদের মাঝে চাউল বিতরণ কাজের উদ্বোধণ করেন। এমপি উদ্বোধণ করে চলে যাবার পর পরই শুরু হয় গরীবের চাউল কালো বাজারে বিক্রি ও কম দেয়ার হরিলুট। জনপ্রতি ২০ কেজি করে দেয়ার কথা থাকলেও গরীব মানুষদের পরিমানে কম দিয়ে অতিরিক্ত চাউল রাতের আধারে কালো বাজারে বিক্রি করে দিচ্ছে। এ নিয়ে এলাকায় ব্যাপক প্রচার ও চাঞ্চল্যের সৃষ্টি হওয়ায় গত দুই দিনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম অভিযান চালিয়ে দুই জায়গা থেকে ২৫ বস্তা চাউল উদ্ধার এবং একজনকে আটক করেছেন। অভিযানের খবর পেয়ে বিভিন্ন স্থানে কালো বাজারে বিক্রি করা বিজিএফ এর চাউল দ্রুত নিরাপ স্থানে সরিয়ে ফেলেছেন বলে একাধিক সূত্র জানায়।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ