মঙ্গলবার ● ২১ আগস্ট ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে দরিদ্রদের মাঝে চাল বিতরণ
খাগড়াছড়িতে দরিদ্রদের মাঝে চাল বিতরণ
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৬ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪০মি.) শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে কয়েক’শ দরিদ্র নারী-পুরুষের মাঝে খাদ্যশস্য বিতরণ করেছেন। এসময় তিনি সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
আজ মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ বাংলোর সামনে দলের নেতাদের সাথে নিয়ে উপস্থিত মানুষদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান সরকারের আমলেই দেশ উন্নয়নের পথে বিশ^কে তাক লাগিয়েছে। আজকের এই দিনে ২০০৪ সালে তাঁকে প্রাণে মারার জন্য খালেদা জিয়া এবং তাঁর কুপুত্র তারেক জিয়ার ষড়যন্ত্রে প্রকাশ্য জনসভায় গ্রেনেড হামলা হয়েছিল। সৃষ্টিকর্তার দয়ায় তিনি এখনো বেঁচে আছেন। আর এতিমের টাকা চুরে করে আদালতের রায়ে খালেদা জিয়া এখন জেলে।
খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা আরো বলেন, সরকার সব ধর্মাবলম্বী মানুষের প্রতি সমান আচরণে বিশ্বাসী। প্রধানমন্ত্রীর একটাই কথা, ‘ধর্ম যার যার, উৎসব সবার’। এই নীতিতে চলতে পারলে পাহাড়-সমতল কোথাও উগ্রতা মাথাচাড়া দিতে পারবে না।
এসময় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনির হোসেন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম ও আওয়ামীলীগ নেতা নুর হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের